Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে দীপের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

সোনারগাঁয়ে দীপের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন 
Swapno


প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মোগরাপাড়া বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে তার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম শাহার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা খোকন প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম মোবারক হোসেনের পুত্র এরফান হোসেন দীপ।


এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক আহমেদ ফিরোজ হোসেন, মোগরাপাড়া  ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সাবেক মেম্বার আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ মজিবর, মোগরাপাড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সাবেক মেম্বার মোহাম্মদ মুসা, সোনারগাঁ উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি নাহিদুল ইসলাম খোকন, সোনারগাঁ উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত বেপারী, সোনারগাঁ পৌরসভা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, বারদী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি কবির প্রধান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন