সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাছরিন সুলতানা ঝরা,সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো:সোহাগ রনি,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,মহিলা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড. নুরজাহান, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোঃ সোহাগ রনি,যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, পৌরসভা আওয়ামী লীগ নেতা কবির হোসেন,সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি,বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ জামান মোল্লা, যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ মাষ্টারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


