প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে : রফিকুল ইসলাম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রংধনু গ্রæপের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
দোয়া মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা রংধনু গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। এ সময় তারা জাদুকরী নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
রূপগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলহাজ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে অনুষ্ঠান সূচি সীমিত করা হয়েছে। তবে এর বাইরেও দিনব্যাপী খতমে কুরআন, এতিমখানা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আলহাজ রফিকুল ইসলাম। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান।
রংধনু গ্রুপের পরিচালক শফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল করিম পাঠান, ভুলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তায়েবুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ, রূপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, যুবলীগ নেতা শওকত আলী ইমন, উপজেলা ছাত্রলীগ নেতা কাজী অমিত হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।এন.হুসেইন রনী /জেসি


