Logo
Logo
×

রাজনীতি

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
Swapno

 

 

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদে যুব সমাজের আইকন অয়ন ওসমানের পক্ষে ও যুবলীগ নেতা আহাম্মদ কাউসাররের দিক নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা৭ টায় বাবুরাইল এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

 

এ সময় বিক্ষোভ মিছিল সমাপ্তের পর স্বল্প সময়ের সমাবেশে ছাত্রলীগ নেতা অনিক মির্জা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নারায়ণগঞ্জে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ছাড়া গত বৃহস্পতিবার ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিসের পিছনে এক ছোট গল্লিতে এক সমাবেশ ডাক দিয়ে এটাকে মহাসমাবেশ বলছে যা হাস্যকর বলা চলে। এছাড়াও এই সমাবেশে ঢাকা থেকে কিছু লোক ভাড়া করে এনে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বেফাঁস বক্তব্য দেওয়া হচ্ছে যা আর মানা যাচ্ছে না।

 

আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই। ছাত্রলীগের নেতাকর্মীদের জাগাবেন না, তাহলে কিন্তু পরিনিতে অনেকটাই খারাপ হবে। নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বললে কোনভাবেই মেনে নিতে পারবে না। আপনারা আপনাদের সভা সমাবেশ যাই করবেন। সেখানে সভ্যতা বজায় রেখে বক্তব্য দিবেন তা না হলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নারায়ণগঞ্জের মাটিতে আপনাদের প্রতিহত করবে। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা তুষার,নিলয় এছাড়া ও কাশীপুর ইউনিয়নের আরো ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন