Logo
Logo
×

রাজনীতি

এমপিগিরির স্বাদ ছাড়তে চান না সেলিম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

এমপিগিরির স্বাদ ছাড়তে চান না সেলিম ওসমান
Swapno

 

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রাজনীতে সারাদেশ উত্তাল হয়ে রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার হাতবদলের একমাত্র উপায় হলো নির্বাচন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচন হওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে কি না, হলেও তা কীভাবে হবে এ নিয়ে এখন নানা বিতর্ক, নানা আলোচনা। বিশেষ করে গত শুক্রবার কয়েকজনের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নতুন মাত্রা পেয়েছে।

 

এদিকে বিএনপি একদফা দাবিতে আন্দোলন করছে। প্রতিদিনই সমাবেশ, রোডমার্চের মতো নানা কর্মসূচিতে ব্যস্ত ১৬ বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা দলটি। বিএনপি বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, এমন একটি অনড় অবস্থান নিয়েছে দলটি। সরকারকে পদত্যাগের দাবী জানিয়ে এক দফা আন্দোলন করে যাচ্ছে বিএনপি। তার মাঝে আন্দোলন কারীদের জন্য নতুন বিষফোড়া তৃনমূল বিএনপি। কিন্তু আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের মাঝে সুযোগ সন্ধানীতে রয়েছে জাতীয় পার্টি। নারায়ণগঞ্জের রাজনীতিতেও তার ব্যাপক প্রভাব রয়েছে।

 

জানা যায়, নারায়ণগঞ্জ ৫টি আসনের মাঝে নৌকার প্রার্থী দাবী জানিয়ে আসছেন স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা। বিশেষ করে নারায়ণগঞ্জ ৫ আসন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই আসনটি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ছাড় দিতে চান না ক্ষমতাসীন দল। কেননা এই আসনটি দীর্ঘ দিন যাবৎ জাতীয় পার্টির দখলে রয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ২০০৮ সনের নির্বাচনে সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান নির্বাচিত হন।

 

২০১৪ সনেও তিনি বিনা ভোটে এই আসন থেকে নির্বাচিত হন। একই বছরে তিনি ভারতে গিয়ে মারা যান। পরে এই আসন থেকে উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সনের নির্বাচনেও তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। কিন্তু আগামী নির্বাচনের মাঠ ভিন্ন হওয়ায় এবার অনেকটা ব্যকফুটে থাকলেও নির্বাচন থেকে সরছেন না সেলিম ওসমান।

 

দলীয় সুত্রমতে, সম্প্রতি সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার জন্য প্রকাশ্যে ঘোষনা দিয়েছে। এতে যদি তার মান সম্মান চলে যায় তাতে চলে যাক। সাংসদ সেলিম ওসমান বলেন, অক্টোবরে সংসদ ভেঙ্গে দেয়া হবে। এরপর একটি নির্বাচনকালীন সংক্ষিপ্ত সরকার গঠনের মাধ্যমে নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন এখনো নির্বাচনের তফছিল ঘোষণা করেননি। নির্বাচনের তফছিল ঘোষণা হলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করব।

 

যদি আমার ভাগ্যে থাকে আমি আবার এমপি হয়ে আপনাদের সামনে কথা বলতে পারব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। আমি সেলিম ওসমান নির্বাচিত হই বা না হই শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। মনে রাখবেন যদি ট্রেনের ইঞ্জিন ঠিক থাকে তবে বগি সঠিক ভাবে চলবে। তাই আমাদের দেশের উন্নয়নের ইঞ্জিন শেখ হাসিনা। তাকে পুনরায় ক্ষমতায় আনতে সকলের কাছে অনুরোধ জানাই।  

 

রাজনৈতিক অঙ্গনে সাংসদ সেলিম ওসমানকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেননা তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বপালন কালে বেশির ভাগ সময় ধরে অসুস্থ থাকেন বলে জানান স্থানীয়রা। এছাড়া নাগরিকরা তাদের সেবার জন্য এই জনপ্রতিনিধির কাছে গিয়ে তাকে না পেয়ে ভোগান্তি পোহাতে হয়। সেই সাথে নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচনী এলাকায় সেলিম ওসমানের অফিস না থাকায় মানুষের নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরতে পারে না।

 

তিনি বয়সের ভারে ন্যুজ হলেও আগামী নির্বাচনে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন। তাই রাজনৈতিক বোদ্ধমহলে আলোচনা হচ্ছে তিনি এমপিগিরির স্বাদ ছাড়তে চান না। তাই আবারও এমপি হওয়ার জন্য এখন থেকে মাঠে নেমেছেন। তবে আগামী নির্বাচনে তিনি আগের এু সহজ জয় পাচ্ছেন না বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধামহল। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন