Logo
Logo
×

রাজনীতি

মোশারফ হোসেন এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

মোশারফ হোসেন এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
Swapno

 

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মোঃ মোশারফ হোসেন এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) এনায়েতনগর ইউনিয়ন এর চতলারমাঠ এলাকায় সোনার বাংলা সংসদে ঝাঁকজমকপূর্ন আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর সুযোগ্য কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাই। তার দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন সুস্থ থেকে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারে। তিনি বিগত বছরগুলোতে দেশের যে পরিমাণ উন্নয়ন করেছে তা অভূতপূর্ব। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্ববাসীর কাছে রোল মডেল। বাংলাদেশকে এখন সব দেশ সম্মান করে। তাই শেখ হাসিনার সুস্থতা কামনা করছি। যেনো দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারে। দেশে এখন বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশকে উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

 

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার নেসার উদ্দিন, এনায়েত নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রানা, ফাহিম, সানোয়ার হোসেন, সোহান, সাগর, কাজল, সোহাগ, দেলোয়ার, সাত্তার, সোহেল, নিপু, বাবু, হৃদয়, রবিউল ও অন্যান্যরা। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন