Logo
Logo
×

রাজনীতি

গুমোট পরিস্থিতিতেও উৎফুল্ল আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ পিএম

গুমোট পরিস্থিতিতেও উৎফুল্ল আ.লীগ
Swapno

 

# ১৩ অক্টোবর শক্তি দেখাবে আ.লীগ
# সবোর্চ্চ শক্তি নিয়ে রাজপথে থাকবো : সাখাওয়াত

 

 

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এই অক্টোবর মাসেই কিছু ঘটতে যাচ্ছে বলে আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কিন্তু কি ঘটতে যাচ্ছে তা ধারণা করলেও বুঝতে পারছে না। নির্বাচনকে ঘিরে আমেরিকার ভিসা নীতি নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ দাবী করে আসছে এনিয়ে তারা কোন চাপে নেই। তবে বিএনপি বলছে আওয়ামী লীগ ভিসা নীতি নিয়ে ভয়ে আছে।

 

তবে সচেতন মহলে মনে করছে সবকিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি গুমোট ভাব চলছে। কি হতে চলেছে তা নিয়ে সকলেই চিন্তায় রয়েছে। কিন্তু এই প্রথম গতকাল ঢাকা জেলা শান্তি সমাবেশে ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কিসের ভিসানীতি, কিসের নিষেধাজ্ঞা। ভিতরে আমেরিকার সাথে আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগ এতোদিন গুমোট ভাবে থাকলেও শান্তি সমাবেশে তার এই মন্তব্যের পরে ক্ষমতাসীন দলের নেতারা উৎফুল্লতায় ফিরে এসেছে।

 

এদিকে নির্বাচন কমিশনের সুত্র অনুযায়ী, আগামী নভেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষনা হবে। এই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা জানুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কেননা সংবিধান অনুযায়ী সংসদ মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মাঝে নির্বাচন হতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন দল আাওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি শান্তি সমাবেশ নিয়ে নেতা কর্মীদের চাঙ্গা রেখেছেন ক্ষমতাসীন দল।

 

অপরদিকে বিএনপি এক দফা আন্দোলনে রয়েছেন। বিএনপি বলছে তাদের দাবী এক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু আওয়ামী লীগ বলছে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এতে বিএনপি ষড়যন্ত্র করে কোন বাধা সৃষ্টি করতে পারবে না। কিন্তু এই অক্টোবর মাসে বিএনপি সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নেমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে চায় বিএনপি।

 

অথচ গত ১২ জুলাই তারা এক দফা দাবী জানিয়ে আন্দোলন করেও সরকারকে তেমন কোন চাপে ফেলেতে পারেন নাই। এমনকি ক্ষমতাসীন দলের সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেছেন, বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকেই মুক্ত করতে পারে নাই। তারা আন্দোলনই করতে পারে নাই।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে। কেউ আর স্যাংশনস দেবে না। আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতির পরোয়া করে না। বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই, এটা সঠিক সময়েই হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড পাবে। তারা আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।

 

দলীয় সুত্রমতে জানা যায়, আগামী ১৩ অক্টোবর ঢাকা সিলেট মহাসড়ক সোনারগাঁয়ের কাচপুর এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগমুহুর্তে এসে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এটি হবে সবচেয়ে বড় সমাবেশ। এই সমাবেশে জেলার ৫টি আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের শক্তির জানান দিবেন। সেই সাথে বিএনপি কঠোর হুশিয়ার দিতে পারেন । আর এজন্য ইতোমধ্যে ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সমাবেশ স্থল পরিদর্শন করেছেন।

 

তাছাড়া ওবায়দুল কাদেরের মন্তব্যের পর জেলার সকল থানা, উপজেলা আওয়ামী লীগের নেতারা সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করেছে। তাছাড়া সমাবেশকে সফল করার জন্য নেতা কর্মীরা এতোদিন গুমোট ভাবে থাকলেও এখন উৎফুল্ল হয়ে মাঠে নামছে। এই সমাবেশে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ শক্তি দেখাতে প্রস্তুতি নিচ্ছে। তবে আন্দোলন থেকে পিছপা হন নাই বিএনপি।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, ১৩ অক্টোবরের সমাবেশ হবে স্বরণ কালের সমাবেশ। বিএনপির যে কোন ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। তারা পূর্বের মত নাশকতা করতে আসলে তাদের রাজপথে জবাব দেয়া হবে।

 

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী একটি মাস বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ এই মাসে কঠোর আন্দোলনে অংশ নিতে হবে। দেশ ও দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে কঠিন আন্দোলনে আমাদের রাজপথে থাকতে হবে। আমাদের সকলকে রাজপথে সাহসিকতার পরিচয় দিতে হবে।

 

আমরা সামনের এই কঠিন সময়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে হলেও রাজপথে আন্দোলন করে যাবো। আমাদের মনে রাখতে হবে এই কঠিন সময়ের মধ্যে যদি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারি তাহলে শুধু দেশই নয়, আমরাও বিপদে পরে যাবো। সামনের এই অক্টোবর মাসে আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থাকবো। সকলকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন