সোনারগাঁয়ে জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনকে শক্তিশালী করতে হবে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পিএম
জাতীয় পার্টি অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সোনারগাঁ উপজেলা ও পৌরসভায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় মহিলা পার্টি ও জাতীয় ছাত্র সমাজকে ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যন্ত সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে এরাই আগামী নির্বাচনে সোনারগাঁওয়ের
প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে গিয়ে মা-বোনদের কাছে গিয়ে আমার চলমান ১০ বছরের উন্নয়নের বার্তা পৌঁছে দিবে , সোনারগাঁওয়ে জাতীয় পার্টি সহ কোন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাজের সকল ভালো কাজে মানুষকে সহযোগিতা করবে আজকের এই বর্ধিত সভা প্রমাণ করে জাতীয় পার্টি সহ সকল অঙ্গ সংগঠন অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন এরাই আগামী নির্বাচন আমার ভ্যানগার্ড হয়ে
কাজ করবে। লিয়াকত হোসেন খোকা এমপি গতকাল সন্ধ্যায় মোগড়াপাড়া চৌরাস্তায় তার সংসদ সদস্য কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সোনারগাঁও পৌরসভার বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় মোঃ ওমর ফারুক টিটুর সভাপতিত্বে এবং আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ
সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় পার্টি সোনারগাঁও পৌরসভার সভাপতি আলহাজ্ব এম এ জামান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক হাজী জাবেদ রায়হান, সদস্য সচিব আলমগীর কবির মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁও
উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সাকিব হাসান মেম্বার, রিয়াজ ফকির মেম্বার প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি


