Logo
Logo
×

রাজনীতি

মহানগর ছাত্রদলের সাত ইউনিটের কমিটির ঘোষণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ পিএম

মহানগর ছাত্রদলের সাত ইউনিটের কমিটির ঘোষণা
Swapno

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ মহানগর শাখার সহযোগী সংগঠন মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আওতাধীন ৭টি ইউনিটের কমিটি ঘোষণা করেছে মহানগর ছাত্রদল। নবগঠিত ইউনিট কমিটিগুলো হলো সিদ্ধিরগঞ্জ থানা, সদর থানা, বন্দর উপজেলা, বন্দর থানা, নারায়ণগঞ্জ কলেজ, সরকারি তোলারাম কলেজ, সরকারি কদম রসূল কলেজ শাখা। গতকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) মহানগর ছাত্রদদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের তথ্য জানা গেছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি পদ পেয়েছেন আব্দুল কাদের জিলানী হিরা ও সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন শাহাদাৎ হোসেন রনি, সিনিয়র সহ-সভাপতি আরিফ, সহ-সভাপতি হাসিবুল হাসান আকাশ, সাজ্জাদ হোসেন (হৃদয়) সিনিয়র যুগ্ম সম্পাদক আহসান হাবিব (তন্ময়), যুগ্ম সম্পাদক আবির, যুগ্ম সম্পাদক মাসুম হোসেন, যুগ্ম সম্পাদক রাকিব হোসেন (রিফাত) সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রুমেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ইসলাম।

 

সদর থানা ছাত্রদল

সদর থানা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতির পদ পেয়েছেন রবিন সরকার পায়েল ও সাধারণ সম্পাদক অনিক হোসেন, সিনিয়র সহ-সভাপতি জিদান, সহ-সভাপতি মাসুদ মিয়া, সহ-সভাপতি মালিক মোস্তাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাহ জহির, যুগ্ম সম্পাদক রাকিব হোসেন তালহা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম সিমান্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাদিক।

 

বন্দর উপজেলা ছাত্রদল

বন্দর উপজেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সভাপতির পদ পেয়েছেন সাকিব মোহাম্মদ রাইয়ান সাধারণ সম্পাদক মো আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি রাসেদুল ইসলাম রামিম ভূঁইয়া, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আপন প্রধান, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকাশ বাছির।

 

বন্দর থানা ছাত্রদল

বন্দর থানা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সভাপতির পদ পেয়েছেন আল-আমিন ও সাধারণ সম্পাদক রোমান, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মাসুদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম নাঈম, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল তন্ময়।

 

সরকারি তোলারাম কলেজ ছাত্রদল

সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সভাপতির পদ পেয়েছেন আশিকুজ্জামান অনু ও সাধারণ সম্পাদক মনির হোসেন জিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সুজন, সহ-সভাপতি ইয়াসিন মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মৃদুল, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক সানি আলম, যুগ্ম সম্পাদক রাফায়েত উল্লাহ তুহিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ অপু, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ।

 

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে সভাপতির পদ পেয়েছেন সোয়েব হাওলাদার ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক, সিনিয়র সহ-সভাপতি আবির, সহ-সভাপতি মিরাজুল ইসলাম জিতু, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, যুগ্ম সম্পাদক খালিদ হাসান রাহাত, যুগ্ম সম্পাদক রায়হান সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান নিলয় (জয়), সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।

 

সরকারি কদম রসূল কলেজ ছাত্রদল

সরকারি কদম রসূল কলেজ ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে সভাপতির পদ পেয়েছেন সিফাত হোসেন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাসাই, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত, সাংগঠনিক সম্পাদক নুরুজামাল ঘশ(সজীব)।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নবাগত সভাপতি এ.কে হিরা যুগের চিন্তাকে বলেন, আমি প্রথমে আমাদের সিনিয়র সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই তারা আমাকে যোগ্য মনে করে আমার হাতে এই দায়িত্ব তুলে দিয়েছে। আমি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলকে বিগত দিন থেকে যেভাবে ঐক্যবদ্ধ রেখেছি সামনে আরো বিরাট আকারে ঐক্যবদ্ধ রাখবো। আর আমাদের মহানগর ছাত্রদলের সুযোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদক যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে ঐক্যবদ্ধ রেখেছে আমি ও আমার সাধারণ সম্পাদক রনি ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধিগঞ্জ থানা ছাত্রদলকে আরো সুসংগঠিত গড়ে তুলবো ইনশাআল্লাহ।

 

সদর থানা ছাত্রদলের নবাগত সভাপতি রবিন সরকার পায়েল যুগের চিন্তাকে বলেন, সদর থানা যেহেতু শহরের রাজনীতির সাথে যুক্ত সেই ধারবাহিকতা অনুযায়ী আমরা কাজ করে যাবো আর রাজপথে ভূমিকা পালন করে যাবো। আর বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে সদর থানা ছাত্রদল সব সময় এগিয়ে থাকবে ও মহানগর ছাত্রদলের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করবো।

 

বন্দর উপজেলা ছাত্রদলের নবাগত সভাপতি সাকিব মোহাম্মদ রাইয়ান যুগের চিন্তাকে বলেন, আমাকে বন্দর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব দিয়ে মূল্যায়ন করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ আমি বলতে চাই এই সভাপতি আমি একা নয় আমার সকল ওয়ার্ড, ইউনিয়নের নেতৃবৃন্দই সভাপতি যার প্রমান সামনে সকলে দেখতে পাবে।

 

বন্দর থানা ছাত্রদলের নবাগত সভাপতি মো.আল-আমিন যুগের চিন্তাকে বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের বন্দর থানা ছাত্রদলের কমিটি না থাকার কারণে নানা প্রতিকূল মুহূর্তে আমাদের নানা সমস্যা হয়েছে। কিন্তু এবার আমাদের কমিটি গঠন করা হয়ে গেছে যার মাধ্যমে আমরা সকল ইউনিটের থেকে আরো বেশি ব্যাপকভাবে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবো।  

 

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের নবাগত সভাপতি সোয়েব হাওলাদার যুগের চিন্তাকে বলেন, আমরা নারায়ণগঞ্জ কলেজের শিক্ষা ব্যবস্থা যাতে কোন প্রকারের ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে লক্ষ্য রেখেই আমরা কাজ করবো তার পাশাপাশি সাগর ও রাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে থাকবো আর এই স্বৈরাচারী বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল আরো ব্যাপক ভূমিকা পালন করবো।

 

সরকারি তোলারাম কলেজের নবাগত সভাপতি আশিকুজ্জামান অনু যুগের চিন্তাকে বলেন, আমরা তোলারাম কলেজ ছাত্রদলকে আরো সুসংগঠিতভাবে গড়ে তুলবো ও সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করবো যাতে বর্তমানে আমাদের যে সরকার পতনের আন্দোলন চলছে তা আরো তীব্রতর হয় আর দেশে গনতন্ত্র ফিরে আসে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন