Logo
Logo
×

রাজনীতি

ইউনিট কমিটি গঠনে বাণিজ্য করেছে মহানগর ছাত্রদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১১:৫০ পিএম

ইউনিট কমিটি গঠনে বাণিজ্য করেছে মহানগর ছাত্রদল
Swapno

 

# দায়িত্ব পাওয়ার ৮ মাস পরে বিতর্ক জন্ম দিলেন সাগর-রাহিদ 

 

 

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৭টি ইউনিট কমিটি গঠনে কমিটি বাণিজ্যের মাধ্যমে বিকর্ত সৃষ্টি করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারন সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদারের বিরুদ্ধে।

 

যা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনে বর্তমানে এই সকল ইউনিট কমিটিগুলোকে অযোগ্য ও পদ বাণিজ্যের কমিটি বলছে পদবঞ্চিত ও তৃণমূলের নেতৃবৃন্দ।

 

ইতিমধ্যে নারায়ণঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন মহিউদ্দিন তার কাছ থেকে দফায় দফায় সভাপতি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন সভাপতি রাকিবুর রহমান সাগর। এছাড়াও আরো অনেকের কাছ থেকে টাকা নিয়ে কমিটিতে স্থান দেয়নি বলে জানা গেছে।

 

আর বর্তমানে যাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে তাদের থেকে আরো বেশি আর্থিক সুবিধা ভোগ করেছে সভাপতি ও সাধারন সম্পাদক এমনটাই বলছে নেতকার্মীরা। এমনকি আর্থিক সুবিধার বিনিময়ে স্বেচ্ছাসেবক দলের চলমান কমিটির যুগ্ম আহবায়ককে ছাত্রদলের কমিটিতে পদ দেয়ারও ঘটনা ঘটেছে।

 

একইভাবে মহানগর যুবদল করাও অনেককে তথ্য গোপন করে ছাত্রদলে পদায়ন করার চেষ্টা চলছে বলে জানা গেছে। যা নিয়ে সকল অঙ্গসংগঠন ক্ষিপ্ত হয়ে পরেছে মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের উপরে। এছাড়া ও এই সকল ইউনিট কমিটি বিলুপ্ত চাচ্ছে পদবঞ্চিত নেতৃবৃন্দ।

 

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৭টি ইউনিটের কমিটি ঘোষণা করেছে মহানগর ছাত্রদল। বুধবার (৪ অক্টোবর) মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল কমিটির অনুমোদন দেন।

 

নবগঠিত ইউনিট কমিটিগুলো হলো, সিদ্ধিরগঞ্জ থানা, সদর থানা, বন্দর উপজেলা, বন্দর থানা, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, ও সরকারি কদম রসূল কলেজ।

 

সকল কমিটির মধ্যে দিয়ে বন্দর উপজেলা ছাত্রদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া মো. আকাশ বাছির বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের রানিং যুগ্ম আহবায়ক অতীতে স্বেচ্ছাসেবক দল থেকে ছাত্রদলে যাওয়ার কোনো নজির কিংবা সাংগঠনিক কোন নিয়ম না থাকলে ও এই নজির করলেন সাগর ও রাহিদ।

 

এছাড়া ও ক্ষমতাসীন দলের এমপি শামীম ওসামনের লোকদের ও এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে জানা গেছে। আর প্রতিটি ইউনিটে মোটা অংকের টাকার লেন দেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর বর্তমানে মশাল মিছিলের মাধ্যমে সাগর ও রাহিদের ছবি দিয়ে পুতুল বানিয়ে সেগুলো পুড়ে ফেলা হয়েছে।

 

আর এছাড়া পদবঞ্চিতরা গতকাল চিটাগাং রুটে আন্দোলন করেছে আর সেখানে বলা হয়েছে এমন টাকার লেনদেনের কমিটি মানি না মানবো না। টাকার খেলা যেখানে সাগর ও রাহিদ সেখানে এমনটা ও বলছে কেউ কেউ।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাজু বলেন, টাকার বিনিময়ে অযোগ্যদের সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে। শামীম ওসমানের অনুসারীদের মাধ্যমে এ কমিটি করা হয়েছে। আমরা অবিলম্বে দেশনায়ক তারেক রহমানের কাছে এ কমিটি বিলুপ্ত করার জোর দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মহিউদ্দিন বলেন, আমার কাজ থেকে সভাপতি সাগর কলেজ ছাত্রদলের সভাপতির পদ দিবে বলে দফায় দফায় টাকা নিয়েছে কিন্তু আমাকে কোন পদেই রাখা হয়নি। আর আমার মনে হয় যাকে বর্তমানে সভাপতি দেওয়া হয়েছে তার কাছ থেকে হয়তো আর্থিক লেনদেন একটু বেশি হয়েছিলো।

 

চলতি বছরের ২৬ জানুয়ারি ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সই করা এক বিজ্ঞপ্তিতে মহানগর ছাত্রদলের ছয় সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন। আর এই কমিটিতে রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিলো।  এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন