বন্দরে স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল দুই সংগঠনে আকাশ বাছির
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
# অর্থের বিনিময়ে এমন কমিটি হয়েছে দাবি তৃণমূলের
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আওতাধীন বন্দর উপজেলা ছাত্রদলের বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। এই বন্দর উপজেলার কমিটিতে দেখা গেছে এক বিরল দৃশ্য।
জানা গেছে, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের রানিং যুগ্ম আহবায়ক আকাশ বাছিরকে বন্দর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে হাস্যকর কমিটি গঠন করেছে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারন সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদার।
যা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা এমনকি ইতিমধ্যে কমিটিতে স্থান না পাওয়া অনেক যোগ্য নেতারা মশাল মিছিল করেছে। এমনকি নারায়ণগঞ্জের আওতাধীন সকল ইউনিটের কমিটিকে অযোগ্য বলে বিলুপ্ত করার দাবি বানিয়েছে পদবঞ্চিতরা।
এদিকে গতকাল (বুধবার ৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারন সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদারের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বন্দর উপজেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিলো যেখানে সভাপতি করা হয়েছিলো বন্দর থান ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাকিব মোহাম্মদ রাইয়ান ও সাধারণ সম্পাদক মো আব্দুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রানিং স্বেচ্ছাসেবক দল নেতা আকাশ বাছির।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ আহম্মেদ বাছিরকে নিয়ে বর্তমানে আলোচনা সমালোচনার ঝড় বইছে এই নেতা বিগত দিনে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সহ-সধারন সম্পাদক পদে ও ছিলেন কিন্তু বর্তমানে তাকে অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল থেকে টেনে হিচঁড়ে নামিয়ে আবারো সহযোগী সংগঠন ছাত্রদলে স্থান দিলেন সাগর ও রাহিদ যা নিয়ে বর্তমানে বন্দর উপজেলা ছাত্রদলের কমিটিকে অযোগ্য বলছে তৃণমূল।
এছাড়া ও সকলে বলছে কিভাবে একজন অঙ্গসংগঠন থেকে উঠে আবারো সেই ছোট সহযোগী সংগঠনে স্থান পায়। কেউ কেউ বলছে আকাশ বাছির মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও কাউন্সিলর আবুল কাউসার আশার লোক আর বর্তমানে নতুন মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আশার স্থান নেই উনি এখন মূল কমিটিতে যার কারণে সামনে আবারো বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি হলে সেখানে তার স্থান না ও থাকতে পারে যার কারণে উনি হয়তো কিছুর অর্থের বিনিময় করে আবারো ছাত্রদলে স্থান নিয়েছেন সাংগঠনিক সম্পাদক হয়ে যা গ্রহণযোগ্য না বলে দাবি করা হচ্ছে এমনকি এই নেতা যেহেতু লাভের আশায় বড় সংগঠন থেকে আবাওে সেই ছোট সংগঠনে যোগ দিতে এমন নেতার দ্বারা বিগত দিনে বন্দর উপজেলা অঙ্গসংগঠন ক্ষতিগ্রস্ত হবে।
আর লাভের আশায় এমন নেতাদের যারা একটি উপজেলা পর্যায়ের কমিটিতে স্থান দিতে পাওে তাদের দ্বারা ও মহানগর ছাত্রদল বিগত দিনে আরো গর্জে উঠবে না এটাই তার প্রমান।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর উপজেলা ছাত্রদলের নবাগত সাংগঠনিক সম্পাদক আকাশ বছিরের মুঠোফোনে একাধিক কল করলে তার ফোনটি ব্যস্ত দেখায়। এস. এ/জেসি


