Logo
Logo
×

রাজনীতি

আন্দোলনই ভরসা বিএনপির

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ পিএম

আন্দোলনই ভরসা বিএনপির
Swapno

 

দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দেশের সবচাইতে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে প্রায় দেড় বছর যাবৎ দফায় দফায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটি। বর্তমানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে রাজপথেই সমাধান খুঁজছে বিএনপি। এছাড়া ও ১ দফা দাবির সাথে বর্তমানে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নতি চিকিৎসার দাবি যুক্ত হয়েছে।

 

বর্তমানে নির্বাচনের আরো ২ মাসের মতো বাক থাকায় তাদের দাবি আদায়ের লক্ষ্য অর্জনে ধীরে ধীরে কঠোর আন্দালেনের দিকে ঝুঁকছে। এবার গতকাল থেকে টানা ১২ দিন রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকমান্ড। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, এবার কোনো হামলা-মামলা ও বাধাবিঘ্নে আর পিছু হটার সুযোগ নেই। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর বর্তমানে টানা কর্মসূচির পর আগামী ১৮ অক্টোবর রাজধানীতে জনসমাবেশ হবে সেখান থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে।

 

এছাড়া ও তারা বলছে, বর্তমানে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলনের বিকল্প নেই দফায় দফায় আরো কঠোর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটাতে হবে। এছাড়া ও গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের গতি বাড়তেই থাকবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করছেন। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

এছাড়া ও গতকাল শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে এই লাগাতার কর্মসূচির সমাপ্তি ঘটবে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ, ১৪ অক্টোবর অনশন, এক দফার দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন এবং ১৬ অক্টোবর যুব কনভেনশন করবে। আর এই সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দফায় দফায় বিএনপির নেতৃবৃন্দ এমনি দাবি চালিয়ে যাচ্ছে। আর বর্তমানে আন্দোলনের উপর সর্বশেষ ভরসা রাখছে বিএনপি।

 

দলীয় সূত্র জানায়, চলতি মাসেই বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে সরকারকে পতদ্যাগের জন্য দাবি জানাবে আর যেহেতু অক্টোবরের শেষে বা নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এক্ষেত্রে অক্টোবরের শেষ ও নভেম্বর মাসকেই দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে টার্গেট করা হয়েছে। আর বর্তমানে ধীরে ধীরে এগিয়ে যাবে বিএনপি সর্বশেষ নভেম্বরেই মূল টাগর্টে অনুযায়ী আঘাত আনতে পারে।

 

এছাড়া ও বিএনপির নেতাকর্মীরা বর্তমানে বুঝে গেছে সরকার যদি তা না করে দমন-পীড়নের পথে হাঁটে, এবার বিএনপিও পিছু হটবে না। আন্দোলনের কর্মসূচিতে বাধা এলে তা প্রতিহত করতে যা যা করার, তা-ই করার প্রস্তুতি রেখেছে। সামনের আরো কঠোর আন্দোলনে বিএনপি মূল একটাই টার্গেট রাখবে বর্তমানের মতোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে আরো কঠোরভাবে ঝাঁপিয়ে পরবে। সেই লক্ষ্যে নিয়েই বর্তমানে আন্দোলনের উপরে সর্বশেষ ভরসা রেখে কাজ করছে বিএনপি।

 

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন যুগের চিন্তাকে বলেন, বর্তমানে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের ১ দফা দাবি নিয়ে রাজপথে রয়েছি। আর বর্তমানে এই দাবি শুধু বিএনপির এটা বললে ভূল হবে এটা দেশের ১৮ কোটি মানুষের দাবিতে বর্তমানে পরিণত হয়েছে। সেই লক্ষ্য নিয়েই আমরা দফায় দফায় আন্দোলন করে যাচ্ছি আর এই দাবি যদি এই সরকার না মানে তাহলে আমরা সামনে আরো কঠোর আন্দোলণের রূপ রেখা তৈরি করবে আমাদের হাইকমান্ড। আর বিগত দিন থেকেই কিন্তু আন্দোলনের মাধ্যমেই সকল স্বৈরাচারের পতন হয়েছে আমরা ও সেই স্বৈরাচারের পতনের লক্ষ্যে বর্তমানে আন্দোলনে বিশ্বাসী রয়েছি।

 

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, দেশের জনগণ যে সময় যে দাবিতে আন্দোলন করেছে সে সময় সেই দাবি বাস্তবায়িত হয়েছে। আমরা বর্তমানে যে আন্দোলন চালিয়ে যাচ্ছি এটা জনগণের দাবি,আর এই জনগণের দাবি অবশ্যই আন্দোলনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের ১ দফা দাবি আদায় করবো। আর তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন ছাড়া দেশে কোন সুষ্ঠ নির্বাচন হবে না। আর শেখ হাসিনার অধীনে আমরা কোন নির্বাচনে অংশ গ্রহণ করবো না।

 

আর যদি তারা নির্বাচন করতে চায় তাহলে দেশেসহ সারা পৃথিবী থেকে এই সরকার বিচ্ছিন্ন হয়ে পরবে এবং পতন আরো নিশ্চিত হবে। কিন্তু আমরা চাই এই এক, দেড় মাসের মধ্যে আমাদের যে আন্দোলন হবে সেই আন্দোলনের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং জনগণের দাবি আদায় করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর বর্তমানে আমাদের যে আন্দোলন হচ্ছে এটা বৃথা যাবে না। আমরা রাজপথেই সকল দাবি আদায় করবো আন্দোলনের মাধ্যমে।

 

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, আমাদের বর্তমান ভরসা সৃষ্টিকর্তা আর উনি যেটা ভালো মনে করবে এবং করেন সেটাই ফয়সালা করেন। আর পৃথিবীতে এখনো দেখা যায় নাই যে নির্যাতিত ও ফ্যাসিস্ট সরকারের পক্ষে কোন সিদ্ধান্ত ছিলো সকল সময় কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে সকল ফয়সালা হয়েছে আর সামনে ও হবে এটা আমরা জানি এবং এই দেশের মানুষ ও জানে সামনে এই সরকার আর ক্ষমতায় থাকছে না এটা ফাইনাল কারণ বর্তমানে দেশের জনগণ এই সরকারের বিপক্ষে আর বর্তমানে আর আন্দোলনমুখী রয়েছি এই আন্দোলনে স্বৈরাচারের বিদায় হবে ইনশাআল্লাহ।

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, আমরা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু এই সরকার আমাদের মুখের কথা দেশের সাধারণ জনগন কি চায় বুঝে না যার কারণে এই সরকার এখন ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। এছাড়া ও এই সরকার তার স্বৈরাচারির প্রমান বর্তমানে দফায় দফায় দিয়ে যাচ্ছে।

 

যা বর্তমানে দেশের মানুষ দেখছে, সেই ধারবাহিকতায় সামনে এই সরকারকে বাধ্য করা হবে পদত্যাগ করতে আর সে ও বাধ্য হয়ে সিট ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবে। আর যার জন্য প্রয়োজন আরো কঠোর আন্দোলন যার দিকে আমরা ধীরে ধীরে ঝুঁকছি।

 

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, গত ওয়ান এলিভেন্ট সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছি প্রায় ১৬/১৭ বছর । দিন যত যাচ্ছে আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠিন হচ্ছে আরো বেগবান হচ্ছে আর আন্দোলনের প্রসেসটা হলো একটু ভিন্ন ২০১৩-২০১৪ সালের আন্দোলন এক রকম ছিলো ২০১৮ সালে এক রকম ছিলো এখন আরো কঠোর ও ভিন্ন। আর বর্তমানে এটা দেশের জনগণের আন্দোলন যার কারণে এটা সফল হবেই। বর্তমানে আমরা আন্দোলনমুখী রয়েছি এটাই আমাদের ভরসা।

 

মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর যুগের চিন্তাকে বলেন, বর্তমানে এই সরকার যেভাবে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এটা আর বলা যায় না। দেশের মানুষ এখন আর ভালো নেই যার কারণে তারা এখন ঘর ছেড়ে রাস্থায় নেমে এসেছে এই সরকারের পতনের জন্য। আর বর্তমানে আমরা দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছি সামনে আরো আন্দোলণ হবে যেখানে এই সরকারের পতনের ঘন্টা বাজানো হবে। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন