আজকের সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি মহানগর বিএনপির
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০২:২৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে আন্দোলন মুখী হয়ে উঠেছে। বর্তমানে তাদের চলমান আন্দোলনের গতি বৃদ্ধি পাচ্ছে। সে ধারাবাহিকতায় বর্তমানে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে বিএনপি চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু করতে যাচ্ছে বিএনপি।
সেই লক্ষ্যে নিয়েই বর্তমানে শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে। জানা গেছে, এবার টানা ১২ দিন রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকমান্ড। সেই হিসেবেই আগামী কাল বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ।
যাকে ঘিরে বর্তমানে মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি রেখেছে ইতিমধ্যে তাদেও সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সকল ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। জানা গেছে, ৯ অক্টোবর চাষাড়া মিশনপাড়া এলাকায় বিকেল ৩ টায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
যেখানে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এছাড়া ও সকল অঙ্গসংগঠন ও মহানগর বিএনপির আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।
এই সমাবেশেই বিএনপির শেষ নয় এর পর ১৪ অক্টোবর সকল জেলা ও মহানগরে অনশন, এক দফার দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন এবং ১৬ অক্টোবর যুব কনভেনশন করবে। আর এই সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দফায় দফায় বিএনপির নেতৃবৃন্দ এমনি দাবি চালিয়ে যাচ্ছে। বর্তমানে আগামী কালকের সমাবেশকে ঘিরে বিএনপি ব্যাপক সতর্কস্থানে রয়েছে। আর সকল ইউনিট সদর থানা বিএনপি, বন্দর থানা বিএনপি, বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনকে ব্যাপকভাবে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে যাকে ঘিরে সকল নেতাকর্মী বর্তমানে প্রস্তুত।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আমরা বর্তমানে দফায় দফায় আন্দোলন করে যাচ্ছি সেই ধারবাহিকতায় আগামী কাল নারায়ণগঞ্জে আমাদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আমরা যথাযথভাবে এই সমাবেশ সফল করবো।
ইতিমধ্যে মহানগর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যাপক প্রস্তুতি রয়েছে এই সমাবেশকে ঘিরে ইনশাআল্লাহ আমাদের অঙ্গ সংগঠন ও সকল ইউনিট আগামী কাল চমক দেখাবে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, আমরা বর্তমানে চলামান আন্দোলন সংগ্রাম পরিচালনা করে যাচ্ছি। সেই ধারবাহিকতায় আগামী কালকে আমাদের বিক্ষোভ সমাবেশ আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি আমরা আশাবাদী আমরা সফল হবো।
সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা যুগের চিন্তাকে বলেন, আমাদের ব্যাপক প্রস্ততি রয়েছে আমরা আমাদের সকল ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে রেখেছি তারা বলেছে আমাদের এই পোগ্রাম সফল করতে তারা আমাদের সাথে ব্যাপকভাবে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ আমাদের এই চলমান আন্দোলন আরো বেগভান হবে।
সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এইচ.এম আনোয়ার প্রধান যুগের চিন্তাকে বলেন, সদর থানা বিএনপি বর্তমানে আন্দোলন সংগ্রামের নাম শুনলেই ব্যাপক আকারে গর্জে উঠে আর সব সময় মহানগর বিএনপির সকল ইউনিট থেকে সদর থানা বিএনপি আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ গ্রহণ করে।
আগামী কালকের পোগ্রামকে ঘিরে ও রয়েছে সদর থানা বিএনপির ব্যাপক প্রস্তুতি রয়েছে আগামী কালকে সদর থানা বিএনপির বিশাল শোডাউনের মাধ্যমে আমাদের সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ।
বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ যুগের চিন্তাকে বলেন, বন্দর থানা বিএনপি বর্তমানে আন্দোলনের নাম শুনলেই ঝাঁপিয়ে পরে এর আগে ও সকল কর্মসূচিতে ব্যাপক ভ‚মিকা রয়েছে বন্দর থানা বিএনপির। সেই ধারাবাহিকতায় আগামী কালকের পোগ্রামে ও আমরা হাজারো নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকবো।
মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল যুগের চিন্তাকে বলেন, মহানগর যুবদল বিগত দিন থেকে বর্তমানে ব্যাপক শক্তিশালী ইতিমধ্যে কমিটি গঠনের পর একের পর এক চমক দেখিয়েছে মহানগর যুবদল আগামী কালকের পোগ্রামে ও আমাদের আলাদা একটি চমক থাকবে।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, আমরা এই স্বৈরাচারি সরকার থেকে দেশকে মুক্তি করার আন্দোলনে বর্তমানে রাজপথে রয়েছি আর এটা আমাদের চলামন আন্দোলণ যে পর্যন্ত আমরা আমাদের দাবি ফিরে না পাবো সে পর্যন্ত আন্দোলন অবহৃত রাখবো। সেই ধারবাহিকতায় আমাদের আগামী কালকের সমাবেশে আমরা মহানগর যুবদল ব্যাপকভাবে এই সমাবেশ পালন করবো ইনশাআল্লাহ।
মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর যুগের চিন্তাকে বলেন, আমাদের চলামান আন্দোলনের ধারবাহিকতায় আমাদের আগামী কালকের সমাবেশ আমরা মহানগর ছাত্রদল ব্যাপক প্রস্তুতি রেখেছি ইনশাআল্লাহ আগামী কালকের সমাবেশে মহানগর ছাত্রদল তাদের সকল ইউনিট সাথে নিয়ে রাজপথে থাকবে শুধু আগামী কালকে নয় সামনে আরো যত কর্মসূচি রয়েছে সবগুলোর মধ্যেই ব্যাপক ভাবে অংশগ্রহন করবে মহানগর ছাত্রদল। এন.হুসেইন রনী /জেসি


