জেলা বিএনপির সমাবেশে ভোলাব ইউনিয়ন যুবদলের শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে রূপগঞ্জ উপজেলা যুবদলের আওতাধীন ভোলাব ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা বিশাল এক শোডাউন করে জেলা বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন।
সোমবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদলের আওতাধীন ভোলাব ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবি শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলাব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ঝন্টু, ভোলাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আমজাদ হোসাইন, জামান মিয়া, হান্নান সরকার, কাওসার আহমেদ রাজ, রিপন মিয়া, মো. হাবিজুল্লাহ, মো মামুন মিয়া, আবু তাহের, মনির হোসেন, শাওন মিয়া, সুমন আহমেদ প্রমুখ।


