Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির সমাবেশে আবু মাসুমের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ পিএম

জেলা বিএনপির সমাবেশে আবু মাসুমের বিশাল শোডাউন
Swapno

 

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিশাল এক শোডাউন করে জেলা বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন।

 

সোমবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এ সময় রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবি শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের পৌর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন