Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ-৩ আসনে শক্তিশালী তিন প্রতিদ্বন্দ্বী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম

না.গঞ্জ-৩ আসনে শক্তিশালী তিন প্রতিদ্বন্দ্বী
Swapno

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনী প্রস্তুতি বা আন্দোলন সংগ্রামে তৎপর বা আন্দোলন রুখতে ব্যস্ত রয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে নারায়নগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টির প্রার্থীরা সমতালে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনকে ঘিরে।

 

তবে নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টির তিনদলের তিনজন নেতা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে একে অপরের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন।

 

সূত্র মতে জানা যায়, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে বর্তমানে সাংসদ হিসেবে রয়েছেন মহাজোট থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত লিয়াকত হোসেন খোকা। দশম সংসদ নির্বাচনে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় বারের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন লিয়াকত হোসেন খোকা।

 

টানা দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নেতৃত্ব দিতে গিয়ে জাতীয় পার্টির শক্তিশালী এক দুর্গ গড়ে তুলেছেন লিয়াকত হোসেন খোকা। যার কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সাংসদ প্রার্থী হয়ে পূণরায় নির্বাচিত হয়ে নেতৃত্ব দেবার জন্য মরিয়া হয়ে আছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা।

 

তবে নারায়ণগঞ্জ-৩ আসনে টানা দ্বিতীয়বারের মত আওয়ামীলীগ জাতীয় পার্টিকে ছাড় দিলেও দ্বাদশ সংসদ নির্বাচনে উক্ত আসনে আওয়ামীলীগ থেকে নৌকার প্রার্থী নিশ্চিতকরণে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা বেশ তৎপর রয়েছে। কারণ কোন ক্রমেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ছাড় দিতে চায় না।

 

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ আসনে শক্তিশালী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক সাংসদ মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপ। তিনি ইতিমধ্যেই আওয়ামীলীগের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে সর্বদলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতার জানান দিয়েছে।

 

এছাড়া বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান বর্তমান সময়ে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। পাশাপাশি বিএনপির একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নির্বাচনী প্রস্তুতির সাথে দলীয় আন্দোলন সংগ্রামে রয়েছে বেশ সক্রিয়। যার কারণে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে অনেকটাই নিশ্চিত।

 

কিন্তু উক্ত আসনে জাতীয় পার্টি এবং আওয়ামীলীগের শক্তিশালী দূর্গ রয়েছে। এতে করে জাতীয় পার্টি এবং আওয়ামীলীগের সাথে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে। এস.এ/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন