ফতুল্লা থানা বিএনপি`র বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ পিএম
গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সু-চিকিৎসা জন্য প্রেরণ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণণগঞ্জ জেলা বিএনপি’র কর্মসূচিতে ফতুলা থানা বিএনপি বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফতুল্লা থানা বিএনপি’র সকল তৃনম‚ল পর্যায়ের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।
এই বিশাল বিক্ষোভ সমাবেশে ফতুলা থানার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইঁয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার খন্দকার সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুলা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাইনুল হোসেন রতন, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, এনায়েত নগর ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুমন মাহবুব, সিনিয়র সহ-সভাপতি হাজী শাহাদাত উল্লাহসহ প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


