জেলা বিএনপির সমাবেশে সাবেক সাংসদ আঙ্গুরের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১০:০১ পিএম
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুর বিশাল এক শোডাউন করে জেলা বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন।
সোমবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
এ সময় নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবি শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এন.হুসেইন রনী /জেসি


