রানা-বাবুর নেতৃত্বে চমক দেখাল মহানগর স্বেচ্ছাসেবকদল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১০:০১ পিএম
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মহানগরের সকল অঙ্গসংগঠনের মধ্যে সর্ব বৃহৎ শোডাউন করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
সোমবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর চাষাড়া মিশন পাড়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে তাঁক লাগানো এক বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবি শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে সমাবেশে অংশগ্রহণ করেন মহানগর স্বেচ্ছাসেবকদল।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা ভিপি নজরুল ইসলাম, হামিদুর রহমান সুমন,জাকির হোসেন, রিপন সরকার।
রেদওয়ান হোসেন পাপ্পু,শাহ্ আলম মাষ্টার, মোশাররফ হোসেন মোশু, রুবেল কিবরিয়া, বদরুল আলম শ্যামল, আক্তার হোসেন, নুরুজ্জামান, ইকবাল হোসেন, রাজা মিয়া, লুৎফর রহমান রাসেল, মো. পনির, সজল, সাজন, আকিব কায়সার, কাজী সাদ্দাম, জাহিদ, আলীনুর, ফজলে রাব্বী, শাহীন আহমেদ, মাহাদী হাসান মিঠুন, শাকিল।
বাচ্চু বাদশা, পাপ্পু, সাইফুল ইসলাম, মাসুম, উজ্জ্বল, প্রিন্স জুয়েল, বাবুল, রুহুল আমিন, সায়েম রিংকু, সাইফুল মিঠু, আমিনুল, শিপলু, জামাল হোসেন, গোলাম মোস্তফা, সজন, সোহেল রানা,শ্যামল, রহমান, টিলটু, জুয়েল নান্টুসহ মহানগর স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এন.হুসেইন রনী /জেসি


