বিএনপির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন মামুন মাহমুদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করেন।


