আজাদের নির্দেশ মানতে গিয়ে গণধোলাইয়ের শিকার যুবদলের আহবায়ক সাদেক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৭:৩২ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ শেষে বিএনপির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আজাদের নির্দেশনায় মাহমুদুর রহমান সুমনের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, আজাদের নির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের গাড়ি ভাংচুর করার নির্দেশ দিয়েছিলেন জেলা যুবদলের নবাগত আহবায়ক সাদেকুর রহমান সাদেক। এমতাবস্থায় নেতা-কর্মীরা বুঝতে পারে এটা আজাদের কথায় সাদেকের নির্দেশ এ সময়ই সুমনের নেতাকর্মীরা একত্রিত হয়ে জেলা যুবদলের আহবায়ক সাদেকের উপরে উপঁচে পরে ও এতে সাদেক নেতাকর্মীদের হাত থেকে গণধেলাইয়ের শিকার হয় যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল বটে।
গত (৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সাইবোর্ড এলাকায় সমাবেশ শেষে এই ঘটনা ঘটে। আরো জানা গেছে, জেলা যুবদলের আহŸায়ক সাদেক যখন গণধোলাইয়ের শিকার সে সময় জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনি ও জেলা যুবদলের আরো বিভিন্ন নেতৃবৃন্দ তাকে সুমন অনুসারীদের হাত থেকে রক্ষা করে।
এ নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। এছাড়া ও আড়াইহাজার বিএনপির কেন্দ্রীয় এই প্রবভাবশালী দুই নেতাকে নিয়ে বর্তমানে চলছে নানা মন্তব্য এই অবস্থায় আজাদের নির্দেশ পালন করতে গিয়ে নবাগত যুবদলের আহবায়ক মারধরের শিকার হলেন যা নিয়ে নেতকার্মীরা আরো ক্ষোভে ফুঁসে আছেন।
সকলেই বলছে এটা আড়াইহাজারের দুই নেতার দ্বন্দ্ব এখানে জেলা যুবলের আহবায়কের জড়ানো টা ঠিক হয়নি। সে বর্তমানে জেলা যুবদলের একজন দায়িত্ব প্রাপ্ত হিসেবে পরিচিত কিন্তু এক কেন্দ্রীয় নেতার কথায় আরেক কেন্দ্রীয় নেতার গাড়ি ভাংতে নির্দেশ দিবে এটা কাম্য নয় এমনটাই দাবি তৃণমূলে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এন.হুসেইন রনী /জেসি


