Logo
Logo
×

রাজনীতি

কোমর বেধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম

কোমর বেধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আ.লীগ
Swapno

 

সাংবিধানিক বিধি এবং রীতিমতে তিন বা সাড়ে তিন মাস পর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা,  আর এটা হবে দ্বাদশ সংসদ নির্বাচন। অর্থাৎ স্বাধীনতাত্তোর এ যাবৎকালে ১১টি সংসদ নির্বাচন হয়েছে। একটার পর একটা নির্বাচন জনগণের ক্ষমতায়নের বদলের মাধ্যমে জনপ্রতিনিধিত্বের বদলে তারা জনগণের প্রতিপালকের ভূমিকা নিয়ে চলেছে অভিযোগ বিএনপির।

 

 

কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে একদফা আন্দোলন চলমান রেখেছে বিএনপি। কিন্তু বিএনপির আন্দোলনকে দমাতে শান্তি সমাবেশ নিয়ে মাঠ ছেড়ে দেয় নাই আওয়ামী লীগ। এদিকে আগামী শুক্রবার ১৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের আয়োজনে নারায়ণগঞ্জ সোনারগাঁ কাচঁপুরে ব্যপব ভাবে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করবে।  

 

 

এই সমাবেশ ঘিরে ইতোমধ্যে ক্ষমতাসীন দল জেলা আওয়ামী লীগ ব্যপক ভাবে প্রস্তুতি নিয়েছেন। এই সমাবেশকে সফল করার জন্য জেলা আওয়ামী লীগ প্রস্তুতি সভা করেছে। তবে এই সমাবেশে সবেচেয়ে বেশি শক্তি দেখাবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। বিশেষ করে নারায়ণগঞ্জ ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশীরা এই সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির অবস্থান জানান দিবেন।

 

 

ইতোমধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এই সমাবেশকে সফল করার জন্য প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীরা প্রস্তুতি নিচ্ছে।স্থানীয় নেতাকর্মীরা জানান, সোনারগাঁয়ের কাচপুরে জেলা আওয়ামী লীগের সমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা এবার আটঘাট বেধে মাঠে নামছেন। বিএনপির যে কোন নৈরাজ্যকে প্রতিহত করার জন্য তারা পাহাড়ায় থাকবে বলে এমন হুশিয়ারি

 

 

দিয়েছেন। এছাড়া সদর বন্দরের আওয়ামী লীগের নেতারা এই সমাবেশে বিশাল লোকের সমাগম ঘটানোর জন্য নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। তারা যে কোমড় বেধে মাঠে নামছে তা তাদের প্রস্তুতি দেখে বুঝতে বাকি নেই। সোনারগাঁয়ের কাচঁপুরের এই সমাবেশকে সফল করার জন্য প্রস্তুতি সভায় এসে ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজ  বলেন বিএনপি

 

 

জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে ঢাকার প্রবেশ পথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশপথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচি পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করবে

 

 

দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল জানান, আগামী দিনের দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তনের সমাবেশ হবে নারায়ণগঞ্জের কাচঁপুরের সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়নের শান্তির বার্তা দেয়া হবে মানুষের কাছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে। এই সমাবেশের মাধ্যমে

 

 

বিএনপির যে কোন নৈরাজ্যের প্রতিরোধে প্রস্তুত থাকার আহŸান জানানো হবে নেতা কর্মীদের।  এছাড়া এই সমাবেশকে সফল করার জন্য ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে।    এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন