Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের সময় আমার লোকদেরকে কারাগারে রাখতে চান : গিয়াস উদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৮:৫০ পিএম

নির্বাচনের সময় আমার লোকদেরকে কারাগারে রাখতে চান : গিয়াস উদ্দিন
Swapno

 

# নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, জিতবে না শামীম ওসমান

 

 

আমার লোকদেরকে নির্বাচনের সময় কারাগারে রাখতে চান শামীম ওসমান। তার ভীষণ ভয় হলো দেশে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় আর সেই নির্বাচনে আমি যদি বিএনপির মনোনয়ন পাই তাহলে তিনি জিততে পারবেন না। মূলত এ কারনেই মাঠে যাতে আমার কোনো লোক না থাকে অন্যায় পন্থা অবলম্বন করে হলেও তিনি সেই ব্যবস্থা করে রাখতে চান। কিন্তু তিনি যে জায়গাটায় ভুল করছেন সেটা হলো আগামী নির্বাচনে বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকছে না।

 

নির্বাচন হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আর সেই ক্ষেত্রে পুলিশকে ব্যবহার করে নির্বাচনে জেতা মোটেও সম্ভভ হবে না। তাহলে কেনো আমার দলের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে? গতকাল তিনি এই প্রতিনিধির সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন কেনো আপনার ঝুঁকি নিচ্ছেন? আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন।

 

গায়েবী মামলা দিয়ে আমাদেরকে না হয় সাময়িক ভাবে হয়রানী নির্যাতন করলেন। কিন্তু আপনারা কি জানেন না বর্তমান যুগে কোনো রাষ্ট্র একা চলতে পারে না। এখনতো গোটা পৃথিবীটাকেই বলা হয় একটি গ্লোবাল ভিলেজ। আমাদের ব্যবসা বানিজ্য, উচ্চ শিক্ষা থেকে শুরু করে প্রায় সব কিছুই পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের উপর নির্ভরশীল। আপনারাও নিশ্চয়ই চান না এ দেশটা উত্তর কোরিয়ার মতো রাষ্ট্র নামক একটি জেলখানা হয়ে যাক।

 

তাহলে কেনো আপনারা একটি অবৈধ সরকারকে ক্ষমতায় রাখার জন্য এবং একজন রাতের ভোটের এমপিকে ক্ষমতায় রাখার জন্য গোটা দেশটাকে ঝুঁকির মাঝে ফেলে দিচ্ছেন। আমি বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে যতটুকু খোঁজ খবর রাখি তাতে পরিষ্কার করে একটি কথাই বলতে চাই আর সেটি হলো আপনারা যত চেষ্টাই করেন কেনো এবার কোনো মতেই আওয়ামী লীগকে আর ক্ষমতায় আনতে পারবেন না। অতএব সতর্ক হোন এবং জনগনের অধিকারের পক্ষে দাঁড়ান।

 

অন্যথায় বেলা শেষে দেশের ক্ষতি তো হচ্ছেই সঙ্গে সঙ্গে আপনারাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। জেলা বিএনপির সভাপতি মুহম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন, একটু খেয়াল করে দেখুন, আজ যে যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক বিশ্ব এতো কথা কেনো তারা বলছেন? আমাদের সরকার যদি দিনের ভোট রাতে না করতো এবং বিনা ভোটে ১৫৩ জনকে এমপি না বানাতো তাহলে কি বিদেশীরা আমাদের নির্বাচন নিয়ে এতোটা নাক গলাতে পারতো? পারতোনা।

 

তারা এখন দেখতে পাচ্ছে একটি ফ্যাসিস্ট সরকার জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে লুটপাটের রামরাজত্ব কায়েম করেছে। আবার বড় বড় কথা বলছে। বিরোধী মতের মানুষদেরকে কারাগারে নিক্ষেপ করছে। সংবাদ পত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তখন তো তারা আমাদের উন্নয়ন পার্টনার হিসাবে চুপ করে বসে থাকতে পারে না। কারণ বর্তমান পৃথিবীতে প্রতিটি রাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল। তাদের উপর নির্ভরশীল আমাদের অর্থনীতি। তারাও আমাদের অনেক কিছুর উপর নির্ভরশীল।

 

তাই তারা এবার শক্ত পদক্ষেপ নিচ্ছে। এছাড়া এরই মাঝে আমাদের দেশের হাইকোর্ট বলেছে এই সরকার দেশটাকে জাহান্নাম বানিয়ে ছেড়েছে। তাই আমি বলবো আসুন আমরা দেশের আরো ক্ষতি হবার আগেই দেশটাকে বাঁচাই। আমাদের অর্থনীতি বাঁচাই। দেশের সতেরো কোটি মানুষকে বাঁচাই। এ সরকারকে তো এবার যেতেই হবে। দেশের আরো ক্ষতি করার আগেই সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। আশা করি স্থানীয় এমপি এবং নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন তাদের অন্যায় আচরণ বন্ধ করবেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন