নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, আমরা যদি সমাবেশে ডিসিপ্লিনটা ঠিক রাখতে পারি তাহলে ভালো হয়। সমাবেশে প্রচুর লোক হবে।
গতকাল বুধবার (১১ অক্টোবর) বিকেলে, আওয়ামী লীগের জনসভা সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আমরা সবাই নিচে থাকবো। আমরা একটি সুন্দর সমাবেশ করবো। এস.এ/জেসি


