Logo
Logo
×

রাজনীতি

এক নেতার ডাকে সরব হন যারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১০:১৯ পিএম

এক নেতার ডাকে সরব হন যারা
Swapno


আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে এ নিয়ে এখন পর্যন্ত রাজনীতিতে নানা টানাপোড়েন। বিএনপি বলছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। অন্যদিকে আওয়ামী লীগ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক।

 

 

সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যা কিছু করার সংবিধানের মধ্যেই করতে হবে। বর্তমান সংসদের মেয়াদও শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে নির্বাচন কমিশন বলেছেন।

 

 

নির্বাচন কমিশন সুত্র অনুযায়ী এই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে  কিংবা ২০২৪ সনের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। তাই নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতোমধ্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

 

 

এছাড়া বিএনপির যে কোন নৈরাজ্যকে প্রতিহত করার জন্য অন্যান্য জেলার তুলনায় ঢাকার প্রবেশ মুখ নারায়ণগঞ্জের কাচঁপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল সমাবেশ করতে যাচ্ছে।

 


দলীয়সুত্রমতে জানাযায়, আগামী ১৩ অক্টোবর শুক্রবার সমাবেশ করার ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগ। ঢাকা চট্রগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কাচঁপুরে এই সমাবেশ হবে। ইতোমধ্যে এই সমাবেশকে সফল করার জন্য সমাবেশ স্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

 

 

এছাড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতারাও সাথে ছিলেন। তবে জানাযায়, এই সমাবেশে আওয়ামী লীগের হাই কমান্ডের একাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তবে জেলা আওয়ামী লীগের এই সমাবেশে নারায়ণগঞ্জের-৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা শক্তি দেখাবে।

 

 

সেই সাথে কোন জেলার আওয়ামী লীগের বর্তমান এমপিরাও পিছিয়ে নেই। কেননা সমাবেশকে সফল করার জন্য ইকেতামধ্যে স্থানীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্যরা মাঠে নেমেছে। তারাও যেন মনোনয়ন ধরে রাখতে পারেন এজ্যন এমপিরা বিশাল লোকের সমাগমের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের সামনে শক্তি দেখাবে।
 

 


জানাযায়, নির্বাচনের আগ মুহুর্তে নারায়ণগঞ্জে ১৩ অক্টোবরে সবেচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে। তাই আওয়ামী লীগের সাংসদ থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাশীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থানের জানান দিতে চান। তাই তারা প্রস্তুতি নিচ্ছে। সমাবেশটি কাচঁপুরে হওয়ায় জেলার ৫টি আসনের মধ্যবর্তি স্থানে পরেছে।

 

 

কেননা কাচঁপুরে সাথে নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-৩ আসনে পরায় প্রতিটি এলাকার এমপিরা মাঠে নামছে। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দরের সাথে হওয়ায় এখানকার নেতা কর্মীরাও সমাবেশে ব্যপক ভুমিকা রাখবে।

 


অপরদিকে তবে দলের মাঝে আলোচনা হচ্ছে সাংসদ শামীম ওসমান সমাবেশের ডাক দিলে জেলার প্রতিটি এলাকা থেকে নেতা কর্মীরা আগে থেকে প্রস্ততি সভা করে সরব হন। সেই সাথে ঢাক ডোল বাজিয়ে মাইকের মাধ্যমে প্রচারনা চালানো হয়। কিন্তু জেলা আওয়ামী লীগ সপ্তাহ খানিক আগেও প্রস্তুতি সভা করলেও তাদের সমাবেশ নিয়ে নেতা কর্মীদের তেমন একটা শব্দ নেই।

 

 

বিশেষ করে শামীম ওসমান অনুসারীরা অনেকটা নিরব রয়েছেন। অথচ কিছুন দিন আগেও সাংসদ শামীম ওসমান নিজে যখন শহরের সমাবেশের ঢাক দিয়েছে তখন জেলার সদর, বন্দর, ফতুল্লা, সোনারগাঁয়ে ব্যপক আকারে প্রস্তুতি সভা হয়।

 

 

কিন্তু এই সমাবেশ ঘিরে একমাত্র সোনারগাঁ ছাড়া অন্যান্য উপজেলার নেতা কর্মীদের তেমন কোন রাও শব্দ নেই। শামীম ওসমান অনুসারীরা দল থেক বিভিন্ন ভাবে সুবিধা পেলেও তারা এই জনপ্রতিনিধির ডাকেই সারা দেন বলে মনে করেন দলীয় একাধিক নেতা জানান।

 


দলীয় একাধিক নেতা জানান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, থানা আওয়ামী লীগের সদস্য শরীফুল হক, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু।

 

 

সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়াত আলম সানি, জানে আলম বিপ্লব, ফতুল্লা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম সহ সোনারগাঁ আড়াই হাজার উপজেলার নেতা কর্মীরা শামীম ওসমানের সমাবেশ নিয়ে সরব থাকলেও এই সমাবেশ নিয়ে তাদের তেমন একটা এক্টিবিটিস দেখছে না খোদ দলীয় নেতা কর্মীরা।

 

 

আর এজন্য তাদের কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠেছে তারা ব্যক্তির ডাকে থাকলেও দলের ডাকে কতটুকু সারা দেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দল তাদের কাছে ব্যপক ভুমিকা প্রত্যাশা করেন। সমাবেশের দিন বুঝা যাবে দল বড় ব্যক্তি বড়।

 


রাজনৈতিক বোদ্ধমহল বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই জেলা আওয়ামী লীগের এই সমাবেশ কি শামীম ওসমানের সমাবেশের চেয়ে বড় হবে কি না তা নিয়ে আলোচনা চলছে। ১৩ অক্টোবর সমাবেশের মাধ্যমে তা পরিস্কার হবে এই সমাবেশের মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছে। সেই সাথে নির্বাচনের আগে এমপি এবং দলীয় মনোনয়ন প্রত্যাশীরা কে কতটুকু নিজেদের শক্তি তুলে ধরেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন