শান্তি উন্নায়ন সমাবেশে দীপের নেতৃত্বাধীন শোডাউনে জনস্রোত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৮:৫০ পিএম
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কাঁচপুরে শান্তি উন্নায়ন সমাবেশকে সফল করার লক্ষ্যে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপের নেতৃত্বে তাঁক লাগানো বিশাল এক শোডাউনের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শান্তি উন্নায়ন সমাবেশে যোগ দেন।
শুক্রবার (১৩ অক্টোবর) সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাঁচপুরের এই শান্তি সমাবেশকে সফল করার লক্ষ্যে পূর্বে থেকেই এরফান হোসেন দীপের ছিল ব্যাপক প্রস্তুতি। তারাই ধারাবাহিকতায় কাঁচপুরের শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে বিশাল এক শোডাউন করে স্লোগানে স্লোগানে সমাবেশস্থল প্রকম্পিত করে সমাবেশে যোগ দেন।
এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


