Logo
Logo
×

রাজনীতি

ওয়ারেন্ট নিয়ে আবারও শান্তি সমাবেশে যুবলীগ নেতা মতির শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম

ওয়ারেন্ট নিয়ে আবারও শান্তি সমাবেশে যুবলীগ নেতা মতির শোডাউন
Swapno


ওয়ারেন্ট নিয়ে আবারও আওয়ামী লীগের  শান্তি সমাবেশে নেতাকর্মীদের সাথে শোডাউনে অংশ নিলেন বিতর্কিত সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নেতাকর্মীদের নিয়ে শোডাউনের মাধ্যমে সোনারগাঁয়ের কাঁচপুরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে দেখা যায় যুবলীগ নেতা মতিউর রহমান মতিকে।

 

 

ওয়ারেন্টের আসামি হয়েও প্রকাশ্যে তার এই শান্তি সমাবেশে যোগদানের বিষয়টি স্বাভাবিকভাবে নেননি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন দুর্নীতি মামলায় একজন ওয়ারেন্টের আসামি হয়ে তিনি যে ভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা দলের জন্য ক্ষতি। তার এই প্রকাশ্যে ঘুরা ফেরাকে কেন্দ্র করে প্রায়ই স্থানীয়সহ জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হচ্ছে।

 

 

এটা দলের জন্য ক্ষতি বলে দাবি করেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় তৃণম‚লের এক নেতা জানান, তিন তিনবার দল ক্ষমতায় থেকেও আমরা নিজেদের জন্য কিছু করিনি। দলের দুঃসময়ে রাজপথে থেকেছি। আর তারা দলের নাম বিক্রি করে নিজেদের আখের গিয়েছেন।

 

 

হয়েছেন কোটি কোটি টাকার মালিক। তার এই কর্মকান্ডে সম্প্রতি আমাদের এমপি একেএম শামীম ওসমানকে জড়িয়ে সংবাদ প্রকাশ হয়েছে।  এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার চার্জশিট ভুক্ত আসামি ছিলেন যুবলীগ নেতা মতিউর রহমান মতি।

 

 

মামলা দায়ের পর পরবর্তী তারিখে উপস্থিত না থাকায় আদালত মতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত মতির বিরুদ্ধে পরোয়ানা জারির প্রায় তিন মাস পার হলেও প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিতর্কিত যুবলীগ নেতা মতি।  

 

 

যুবলীগ নেতা মতিউর রহমান মতি সুমিলপাড়া এলাকার মৃত বাদশা মেয়ের ছেলে। সম্প্রতি তার বিরুদ্ধে ওয়ারেন্টের কাগজ সংশ্লিষ্ট থানায় পৌঁছালে এলাকা ছেড়ে গা ঢাকা দেন মতি। বেশ কিছুদিন পলাতক থাকলেও গত মঙ্গলবার আবারও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ্যে অংশ নিয়েছেন একটি অনুষ্ঠানের নৈশ ভোজে।

 

 

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) একেএম শামীম ওসমানের পাশে বসে টেবিলে খাবার খেতে দেখা যায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা কাউন্সিলর মতিউর রহমান মতিকে। এদিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমার ভাষ্য, তারা যুবলীগ নেতা মতিউর রহমান মতিকে খুজছেন। পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন