Logo
Logo
×

রাজনীতি

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে যা বললেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে যা বললেন শামীম ওসমান
Swapno


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সামনে কঠিন সময়। আমরা চাই ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী। কোন হাইব্রীড আমরা চাই না।

 

 

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে কাঁচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, অজানা কারণে দীর্ঘদিন ধরে আটকে আছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি।

 

 

সেই সকল কমিটি দিতে সরাসরি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে অনুরোধ করেন। তিনি বলেন, কমিটি ঝুলে থাকা উচিত হবে না। যাদের সিএস, আরএস পর্চা আছে তাদের দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি করা হোক।

 

 

জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগসহ ঝুলে থাকা সকল কমিটি দ্রæততম সময়ের মধ্যে করার নির্দেশ দেন। এসময় সমাবেশে উপস্থিত যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলকে উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এতদিন বলেছি, কমিটি হয়নি।

 

 

এবার রাগ করে বলতে হচ্ছে দ্রæত নারায়ণগঞ্জের কমিটি দাও। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নাননক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। 

 

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়াামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, যুবলীগ নেতা আহমদ কাউছার প্রমুখ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন