Logo
Logo
×

রাজনীতি

ফাইনাল খেলা জানুয়ারিতে 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম

ফাইনাল খেলা জানুয়ারিতে 
Swapno

 

# আজরাইল এসে বিএনপি নেতাদের গলা টিপে ধরবে
# তৃতীয় চালানের ইউরেনিয়াম মির্জা ফখরুলের মাথায় ঢালা হবে

 

 

তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “ তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। আর কোনো দিন চোখ মেলবে না। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “নির্বাচনে আসেন, তা-না হলে সব হারাবেন। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সময় শেষ’। কিন্তু প্রকৃত সত্যি হলো বিএনপি-ফখরুলদের সময় শেষ। আজরাইল এসে বিএনপি নেতাদের গলা টিপে ধরবে।”

 

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, তত্ত্বাবধায়ক বলতে বলতে সব শেষ। আম যাবে ছালাও যাবে। আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। নির্বাচনে আসনে। নাহলে সব হারাবেন।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন কোয়ার্টার ফাইনাল, সামনে সেমিফাইনাল, ফাইনাল হবে জানুয়ারিতে। এবার খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।

 

বিএনপিকে অচল করতে সোনারগাঁয়ের জনতাই যথেষ্ঠ। নারায়ণগঞ্জের মানুষ ভুল করবেন না। প্রধানমন্ত্রী এ নারায়ণগঞ্জকে অনেক দিয়েছেন। আশা করি নারায়ণগঞ্জবাসী এর প্রতিদান দিবেন। আগামীতে আরো দিবেন। তিনি বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৃতীয় চালানে ইউরেনিয়াম এসেছে। মির্জা ফখরুল বলেছেন ইউরেনিয়াম নাকি এলাকা ধ্বংস করে দিবে। এ ইউরেনিয়াম মির্জা ফখরুলের মাথায় ঢালা হবে।

 

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। জ্বালারে জ্বালা ‘অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়ে গেল, মেট্রোলরেল হয়ে গেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেল। একদিনে একশ সেতুর উদ্বোধন। জ্বালারে জ্বালা অন্তরে জ্বালা। একদিনে ১০০ সেতুর উদ্বোধন হয়েছে। 

 

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা খাম্বা দিয়েছে বিদ্যুৎ দেয়নি। এখন শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুৎ দেওয়া হচ্ছে। খেলা হবে! অক্টোবর পার হয়ে যাচ্ছে। দেখি কার গায়ে কত বল। ফখরুল নাকি ঢাকা অবরোধ করবেন। এ নারায়ণগঞ্জের সমাবেশ থেকে বলতে চাই, জনগণ তাদের জবাব দেবে। আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেব। লাঠি নিয়ে এলে হাত ভেঙে দেব। তোমাদের সাথে আর কম্প্রমাইজ হবেনা। তোমরা আমাদের শত্রু মনে কর। তাহলে আমরা কেন বন্ধু মনে করবো।

 

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল বলেন শেখ হাসিনা ঘোরাঘুরি করেন। শেখ হাসিনা কোথায় গেছেন। জি-২০ সম্মেলনে। কী সম্মান নরেন্দ্র মোদি দিয়েছেন! নিউইয়র্কে গিয়েছেন, কী সম্মান পেয়েছেন! শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্বিত। দেশের প্রয়োজনেই তিনি বাইরে যান। তিনি ব্রাসেলসে যাচ্ছেন আমন্ত্রণে। তিনি যাচ্ছেন দেশের জনগণের জন্য।’

 

বিএনপিকে সমালোচনা করে তিনি বলেন, ‘ওরা গণতন্ত্রের কী জানে? ওরা জানে মানুষ খুন, লুটপাট, ভোটচুরি। শেখ হাসিনাকে টার্গেট করেছিল বিএনপি। এদের হাতে বাংলাদেশের মানুষ ক্ষমতা আর ফিরিয়ে দেবে না। আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান।’ সামনে জিনিসপত্রের দাম কমে আসবে বলেও আভাস দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘অচিরেই তেল, চাল, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তার ওপর আস্থা রাখেন। তিনি দিনরাত পরিশ্রম করে চলেছেন।’

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদলের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

 

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল প্রমুখ। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন