Logo
Logo
×

রাজনীতি

আইভীর পর এবার টার্গেট গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ পিএম

আইভীর পর এবার টার্গেট গিয়াসউদ্দিন
Swapno

 

# অতীতে মেয়র আইভীকে এমন আক্রমন করায় আইভীর কোনো ক্ষতি হয়নি

 

 

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মতে এবার শামীম ওসমান এমপি যে জেলা বিএনপির সভাপতি মুহম্মদ গিয়াস উদ্দিনকে নিয়ে অশ্লীল মন্তব্য করছেন এটা তার পূরনো অভ্যাস। তারা বলেন এর আগে তিনি তারই নিজের দলের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে আরো জঘন্যভাবে আক্রমন করেছিলেন। এখন আবার তিনি গিয়াস উদ্দিনকে টার্গেট করেছেন।

 

গতকাল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এমন মন্তব্য করেন। শামীম ওসমান বলেছেন গিয়াস উদ্দিন নাকি তিনটা বিয়ে করেছেন এবং তার তৃতীয় স্ত্রীর বয়স ২৩ বছর। শামীম ওসমানের এমন মন্তব্যের পর সারা নারায়ণগঞ্জ জেলায় এটা নিয়ে বেশ চর্চা হচ্ছে। অনেকেই বলছেন শামীম ওসমান তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অশ্লীলতাকে বেঁছে নিয়েছেন।

 

যদিও প্রায় সঙ্গে সঙ্গেই গিয়াস উদ্দিন তার এসব বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। গিয়াস উদ্দিন শামীম ওসমানের রুচিবোধ এবং লাইফ স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন তার সন্তানেরা রাস্তাঘাটে ফুটপাতে চাঁদাবাজী জুট সন্ত্রাস করে না আর মাদক ব্যবসায় শেল্টার দেয় না। তারা এসব করে অর্থ উপার্জন করে না। ত্বকীর মতো একজন মেধাবী ছাত্রকে হত্যা করার পর বিচার থামিয়ে রাখার দায়ে শামীম ওসমানকে অভিযুক্ত করেছেন গিয়াস উদ্দিন।

 

তিনি আরো বলেছেন শামীম ওসমান নারায়ণগঞ্জে সকল অপকর্মের মূল হোতা হয়ে উল্টো তিনি এখন গিয়াস উদ্দিনকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না এখন অশ্লীল আক্রমন করার পথ বেঁছে নিয়েছেন। কারণ অপপ্রচার আর অপকর্মই হলো তার রাজনীতির মূল পুঁজি। আর বিএনপির নেতাকর্মীরা বলেন শামীম ওসমান তার নিজ দলের মেয়র এবং তার নিজের ছোটো বোন হিসাবে পরিচয় দেয়া ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে কি ধরনের অশ্লীলতায় মেতে উঠেছিলেন এটা ভুলে যায়নি নারায়ণগঞ্জবাসী।

 

গোটা সিটি করপোরেশন এলাকায় ব্যানার পোষ্টার লাগিয়ে মেয়র আইভীর চরিত্র হনন করার চেষ্টা করেছেন এই এমপি। কিন্তু এতে তার কি কিছু লাভ হয়েছে? বা আইভীর কি কোনো ক্ষতি হয়েছে? এক কথায় সোজা উত্তর হলো এতে শামীম ওসমানের ক্ষতি আর আইভীর লাভ হয়েছে। মানুষ এসব খায়নি। বরং শামীম ওসমানকে একজন প্রতিহিংসা পরায়ন ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছে নারায়ণগঞ্জের জনগন।

 

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় তিনি বার বার এমপি হচ্ছেন, কিন্তু সঠিক ভোট হলে তিনি জিততে পারতেন না বলেই মনে করেন বিএনপির নেতাকর্মীরা। তাই এবার যে তিনি নতুন করে গিয়াস উদ্দিনের বিয়ে নিয়ে টানাটানি শুরু করেছেন এটাও ভালো ভাবে নিচ্ছে না নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। এতে শামীম ওসমানেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ইট মারলে প্রতিপক্ষ পাটকেল ছুড়বে এটাই স্বাভাবিক।

 

তাই গিয়াস উদ্দিন আসলে তৃতীয় বিয়ে করেছেন কিনা এ ব্যাপারে মানুষের মাঝে আগ্রহ না থাকলেও শামীম ওসমান ও তার পারিবারিক সদস্যরা কি করছেন এসব বিষয়ে বিএনপির তরফ থেকে অভিযোগ উঠা স্বাভাবিক বলেই মনে করেন এই দলের নেতাকর্মীরা। এতে গিয়াস উদ্দিনও তাকে পাল্টা আক্রমন করার সুযোগ পাচ্ছেন বলে মনে করেন অনেকে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন