Logo
Logo
×

রাজনীতি

বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো: শহীদুল্লাহ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পিএম

বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো: শহীদুল্লাহ
Swapno

# ফতুল্লা থানা বিএনপি’র অনশন কর্মসূচী পালন

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি এডভেকেট আ: বারী ভূঁইয়ার নেতৃত্বে অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মীরা।

 

 

উপস্থিত বক্তরা অনশন কর্মসূচীতে সরকারের নান অনিয়ম তুলে ধরেন এবং এক দফা এক দাবীর পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন। এসময় ফতুল্লা থানা বিএনপি’র সহ সভাপতি শহীদুল্লাহ বলেন, এই স্বৈরাচার সরকার, তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে বিভিন্ন সময় তারা উল্টাপাল্টা কথা বলে।

 

 

কারণ তারাও বুঝে গেছে তাদের আর ক্ষমতায় থাকা হবে না। এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই কোন দিশা না পেয়ে এখন বিএনপির নেতাদের নামে গায়েবী মামলা শুরু করেছে। তবে তারা এই টা হয়তো জানে না জিয়ার আদর্শের কর্মীরা কখনোই এই হামলা মামলা ভয় করেনা। সকল বাধা অতিক্রম করে সর্ব সময়  আন্দোলনে চালিয়ে যাচ্ছে।

 

 

তাই আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখিয়ে লাভ নাই। বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। ১৪ অক্টোবর শনিবার সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত এই অনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে শহীদুল্লাহ আরও বলেন, আমাদের দেশ নেত্রী তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া প্রয়োজন।

 

 

কিন্ত তারা তালবাহানা শুরু করে দিয়েছে। অচিরেই এই ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের পতন হবে। আন্দোলনের মাঠেই আছি এই সরকারের পতন না দেখে সরে যাচ্ছি না ,আমাদের বিজয় নিয়েই ঘরে ফেরবো ইনসাআল্লাহ।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন