Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াকে স্লো-পয়জনিং দিয়ে অসুস্থ করা হয়েছে : এড. সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম

খালেদা জিয়াকে স্লো-পয়জনিং দিয়ে অসুস্থ করা হয়েছে : এড. সাখাওয়াত
Swapno


এই আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখায়াত হোসেন খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিং দিয়ে অসুস্থ করা হয়েছে। এই সরকার অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসা করাতে দেয়না।

 

 

আজকে বিশ্বের বিভিন্ন দেশ খালেদা জিয়াকে চিকিৎসা করার আগ্রহ প্রকশ করেছে। অথচ এই সরকার বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি'র অনশনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল শনিবার ( ১৪ অক্টোবর ) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়।

 

 

তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স হয়েছে মারা যেতে পারে, তাতে কি আসে যায়। আমি বলতে চাই আপনার মধ্যে কোনো রহম নাই। আপনাকে সেই এজিদের সাথে তুলনা করা যায়। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চাচ্ছেন।

 

 

সুতরাং আজকের অনশনে থেকে বলতে চাই আপনি যতই চেষ্টা করেন খোদা যদি বাঁচিয়ে রাখে আপনি কিছুই করতে পারবেন না। তিনি আরও বলেন, এই সরকারের পতন আসন্ন। আপনি দেশকে লুটেপুটে খেয়ে ফেলেছেন। দেশটাকে শ‚ন্য করে দিয়েছেন। আজকের দেশের সব টাকা এমপি মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে।

 

 

আজকে বিশ্বের বিভিন্ন দেশে সরকারের এই দুর্নীতি টাকায় ছেয়ে গেছে যে দেশে যাবেন সেই দেশেই তাদের দুর্নীতির টাকা পাওয়া যাবে। সরকারের পতন হলে আপনারা দেখতে পারবেন এই সরকারের দুর্নীতির টাকা কিভাবে প্রকাশ হয়। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা জোর দাবি জানাচ্ছি আর না হলে সরকারের পতনের মধ্যে দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের যৌথ সঞ্চালনায় অনশন কর্মস‚চিতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। 

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, সাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ। 

 

 

সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারসহ- দপ্তর সম্পাদক মিলন ঢালী, রূপগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ূন।

 

 

সোনারগাঁ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বাযক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।  এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন