Logo
Logo
×

রাজনীতি

যুব সমাবেশে সাদেক-সজিবের নেতৃত্বে জেলা যুবদলের চমকপ্রদ শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০২:৫৫ পিএম

যুব সমাবেশে সাদেক-সজিবের নেতৃত্বে জেলা যুবদলের চমকপ্রদ শোডাউন
Swapno

বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে ঢাকার যুবসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদল চমকপ্রদ এক বিশাল শোডাউন করেছে।

 

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২:৩০টায় কেন্দ্রীয় যুবদলের আয়োজিত যুব সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদল চমকপ্রদ এক বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের ব্যানার ফেস্টুন প্লাকার্ডে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে সাদেক-সজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে ঢাকার যুব সমাবেশে অংশগ্রহণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন