Logo
Logo
×

রাজনীতি

ঢাকায় যুব সমাবেশে চমক দেখালেন মশিউর রহমান রনি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১০:২০ পিএম

ঢাকায় যুব সমাবেশে চমক দেখালেন মশিউর রহমান রনি
Swapno

 

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনের যুবসমাবেশকে সফল করতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে ১০ হাজার নেতাকর্মী নিয়ে জেলা যুবদলের বিশাল শোডাউন।গতকাল সোমবার ( ১৬ অক্টোবর ) বিকাল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যােগে এই যুবসমাবেশের আয়োজন করা হয়।

 

এ সময়ে রনির নেতৃত্বেধীন জেলা যুবদলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে, মাথায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের ফিতা পরিধান করে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে যুবদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে ঢাকার রাজপথ।

 

এ সময় রনির নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদল, রূপগঞ্জ উপজেলা যুবদল, সোনারগাঁও উপজেলা যুবদল, আড়াইহাজার উপজেলা যুবদলসহ আরো বিভিন্ন ইউনিট ও সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন