Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ আওয়ামী লীগে আশা জাতীয় পার্টিতে হতাশা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ পিএম

সোনারগাঁ আওয়ামী লীগে আশা জাতীয় পার্টিতে হতাশা
Swapno

 

# মহাজোটে জাতীয় পার্টির ভবিষ্যৎ দেখার অপেক্ষায় কর্মীরা

 

 

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনটি আওয়ামীলীগ বিএনপি জাতীয়পার্টি তথা সর্বদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এখান থেকেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অদল বদল হয়ে থাকে। কারণ এখানেই আন্দোলন সংগ্রামকে ঠেকানো বা আন্দোলনকে বেগবান করা হয়।

 

আর সেই গুরুত্বপূর্ণ এলাকা আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের নিয়ন্ত্রণে রাখতে ও আন্দোলনমুখী দলগুলোর আন্দোলন সংগ্রামকে ঠেকাতে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। আর এই গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামীলীগের সাংসদ না থাকায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আক্ষেপ করেন।

 

আওয়ামীলীগের শান্তি সমাবেশে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে একটি এলাকায় জাতীয় পার্টির এমপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। কাজেই ওই এলাকাকে মানুষকে রক্ষার জন্য মানুষ নৌকা মার্কা চায়। এ সিট জাতীয় পার্টির সিট না। বড় বড় কথা বলেন জাতীয় পার্টির ভাইয়েরা।

 

ভিন্নভাবে নির্বাচন করে দেখেন কয়সিট পান, পায়ের তলায় মাটি আছে কি না দেখেন। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের এমন বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে হতাশা চলে আসে। কিন্তু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে  দীর্ঘদিন ধরে নৌকার দাবি করা নেতাকর্মীরা উৎফুল্ল হয়ে উঠে।

 

সূত্রমতে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটি দীর্ঘদিন পর আওয়ামীলীগের সাংসদ পেয়েছিলেন নবম সংসদ নির্বাচনে। কিন্তু স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা দীর্ঘদিন আওয়ামীলীগের সাংসদ না থাকায় নির্যাতিত ছিল। কিন্তু সে নির্যাতন কাটিয়ে না উঠতেই আবারও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়।

 

যার কারণে টানা দ্বিতীয় বারের মত নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে নেতৃত্ব দিচ্ছে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকা। কিন্তু আসনটি ফিরে পেতে দীর্ঘদিন ধরে মড়িয়া স্থানীয় তৃণমূলের নেতৃবৃন্দ। টানা দ্বিতীয় বারের মত আসনটি আওয়ামীলীগের দখলে থাকায় নারায়ণগঞ্জ-(সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির শক্তিশালী দুর্গ তৈরী হয়।

 

আর জাতীয় পার্টির দুর্গের প্রভাবে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে তৃণমূলের ধীরে ধীরে দূর্বল ভূমিকায় চলে যাচ্ছিল। আর সেই ঘটনাকেই উল্লেখ করে কাঁচপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বক্তব্যে বলেন, এ নারায়ণগঞ্জে একটি এলাকায় জাতীয় পার্টির এমপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে।

 

তিনি আরও বলেন, কাজেই ওই এলাকাকে মানুষকে রক্ষার জন্য মানুষ নৌকা মার্কা চায়। এ সিট জাতীয় পার্টির সিট না। বড় বড় কথা বলেন জাতীয় পার্টির ভাইয়েরা। ভিন্নভাবে নির্বাচন করে দেখেন কয় সিট পান, পায়ের তলায় মাটি আছে কি না দেখেন। তার এই বক্তব্যের মাধ্যমে সোনারগাঁ জাতীয় পার্টিতে হতাশা তৈরী হয়।

 

কিন্তু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের দীর্ঘদিনের নৌকার দাবিদার মধ্যে উৎফুল্ল ভাব চলে আসে এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে একটি সম্ভাবনাময় আশা তৈরী হয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন