আজ ঢাকার রাজপথে জনসমাবেশে অংশগ্রহণ করবে না.গঞ্জ বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৩:১১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলমান আন্দোলনের গতি হিসেবে আজকে ১৮ অক্টোবর ঢাকায় সরকারের পদত্যাগের দাবিতে জনসমাবেশ করবে বিএনপি এই সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়ার ঘোষণা আসতে পারে এমনটাই বলছে বিএনপির নেতৃবৃন্দ।
এরমধ্যে অধিকাংশ দলই সরকারকে পদত্যাগের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দেয়ার পক্ষে নিজেদের মতামত দিয়েছে। সমাবেশের মধ্যদিয়ে আন্দোলনে বাঁক পরিবর্তন করার মতো কর্মসূচিও আসতে পারে বলে জানা গেছে। এর আগে গত ৫ই অক্টোবর চট্টগ্রামে রোডমার্চের সমাপনী সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ১৮ই অক্টোবর ঢাকার সমাবেশ থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সেটা যেন হয় সরকার পতনের শেষ কর্মসূচি। দুর্গা পূজার ছুটির পর থেকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি শুরু হবে। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী শুনতে পারছি আগামীকাল ১৮ই অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে কর্মসূচি নির্ধারণে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা আলাপ-আলোচনা শুরু করেছেন।
এরমধ্যে বেশির ভাগ নেতাই সরকারকে সময় বেঁধে দেয়ার পক্ষে তাদের মতামত দিয়েছেন।তবে এখনো এটা চূড়ান্ত হয়নি বলে ও জানাচ্ছে নেতাকর্মীরা। আর এই দিকে এই জনসমাবেশ সফল করতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি রেখেছে নারায়ণগঞ্জ বিএনপি। তাদের ধারনা সকল জেলা থেকে সর্ব সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ বিএনপি চমক দেখাবে।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, এই জনসমাবেশ আমাদের ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশে নারায়ণগঞ্জ থেকে সব্বোর্চ সংখ্যক জনগণ ঢাকার পল্টনের জনসমাবেশে অংশগ্রহণ করবে। আর হাজার হাজার সাধারন জনগহণ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কালকে সমাবেশে অংশগ্রহন করবে।
আর এই সরকার ইতিমধ্যে আমাদের বাধা দেওয়ার জন্য সকল নেতাকর্মীদের বাসায় র্যাব, পুলিশ, ডিবি পাঠাচ্ছে কিন্তু আমরা বর্তমানে এল্যাড আছি কোনভাবেই আমাদের এই সরকার বাধ দিতেক পারবে না। আমরা ব্যাপকভাবে আগামী কালকের সমাবেশে যোগ দিবো আর এই সমাবেশের মাধ্যমেই আমাদের নয়া কর্মসূচি ঘোষনা হতে পারে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আমাদের বিগতদিন থেকে আরো জোড়ালো প্রস্তুতি রয়েছে। এবারের এই জনসমাবেশটা আমরা একটু ব্যতিক্রমভাবে পালন করবো। এখানে বিগতদিন থেকে আরো জোড়ালো ভ‚মিকা নিয়ে লোকসমাগম করবে। আর এই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত করবে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, আমরা আগামী কালকের জন সমাবেশেকে সফল আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আর এই সরকার যদি আমাদের এই জনসমাবেশকে ঘিরে বাধা দেওয়ার চেষ্টা করে তারপর ও আমাদের সেই বাধা উপক্ষো করেই জনসমাবেশে অংশগ্রহনের প্যাকটিস জানা আছে। আমরা ও আমাদের অঙ্গসংগঠন একতিত্র হয়ে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথে থাকবো।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম যুগের চিন্তাকে বলেন, আমরা সব সময় ব্যাপকভাবে সকল দলীয় আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে আসছি। আর সামনে ও সকল আন্দোলন সংগ্রামে ব্যাপক ভ‚মিকা রাখবো আর আগামী কালকের জনসমাবেশ জনসুমুদ্রে পরিনত হবে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন যুগের চিন্তাকে বলেন, আমরা বর্তমানে চলমান আন্দোলন সংগ্রামে রয়েছি আর এই সরকারের পতনের মাধ্যমেই আমাদের আন্দোলণ বন্ধ হবে। তার আগপর্যন্ত আমাদের আন্দোলণ চলবেই আর আগামী কাল রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রায় ১০ হাজার নেতাকর্মী জনসামাবেশে অংশগ্রহন করবে।
সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা যুগের চিন্তাকে বলেন, সদর থানা বিএনপি সকল সময় যেভাবে উজ্জ্বীবিত হয়ে রাজপথে ব্যাপক ভ‚মিকা পালন করেছেন তার থেকে আরো ব্যাপক ভ‚মিকা নিয়ে আমরা আগামী কালকের জনসমাবেশে অংশগ্রহণ করবো।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ যুগের চিন্তাকে বলেন, আমরা হাজারো নেতাকর্মী নিয়ে জনসমাবেশে অংশগ্রহণ করবো। ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল যুগের চিন্তাকে বলেন, গতকাল আমরা যুব সমাবেশ পালণ করলাম আগামী কাল জনসমাবেশ এটা কিন্তু আমাদের চলামান আন্দোলন। আর আমাদের বিজয় স্বনিকটে এই সরকারকে আমরা পতনের মাধ্যমেই আমাদের সুষ্ট নির্বাচন দিবো যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্টা হবে। আর আগামী কালকের সমাবেশে আমরা জাতীয়বাদী নারায়ণগঞ্জ মহানগর যুবদল ব্যাপক চমক দেখাবো।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান যুগের চিন্তাকে বলেন, বর্তমানে আমাদেও আন্দোলন আরো গতিশীল হয়েছে আমরা দফায় দফায় আন্দোলন করে যাচ্ছি। আর বর্তমানে এই সরকারের সময় শেষ হয়ে এসেছে তারা এখনকি করবে কিছুই বুঝতে পারছে না।
তারা আবল-তাবল বলছে আমি বলতে চাই আগামী কালকের জনসমাবেশের পর এই সরকার ও তার অনুসারীরা আরো আবল-তাবল বলবে কারণ বর্তমানে এদের আর টিকে থাকার সময়নয় দেশের মানুষ জেগে উঠেছে। সেই ধারবাহিকতা আগামীকাল ঢাকায় বিএনপির জনসমাবেশ যা সফল করতে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আর এটা সফল হবেই ইনশাআল্লাহ।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে আগামীকাল আমরা ব্যাপকভাবে ঢাকায় অংশগ্রহণ করবো। আমাদের সকল ইউনিটের নেতাকর্মীকে ইতিমধ্যে বলা হয়েছে উপস্থিত থাকতে তারা ও ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে তার পাশাপাশি আমাদের সাথে সাধারন জনগণ ও অংশগ্রহণ করবে। যার মাধ্যমে আমাদের জনসমাবেশ আরো জোড়ালো হবে। আর আগামীকাল যতই বাধাআসুক আমরা সকল বাধা উপক্ষো করেই জনসমাবেশে অংশগ্রহণ করবো। এন.হুসেইন রনী /জেসি


