জনসমাবেশে আবু মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের চমক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পিএম
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মো. মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিশাল শোডাউন করে জনসমাবেশে অংশগ্রহণ করেছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আবু মো. মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত জনসমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জর উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


