Logo
Logo
×

রাজনীতি

রোজল-পান্নার নেতৃত্বে জনসমাবেশে ফতুল্লা থানা বিএনপির চমক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৯:১৫ পিএম

রোজল-পান্নার নেতৃত্বে জনসমাবেশে ফতুল্লা থানা বিএনপির চমক
Swapno


খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার  নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা বিশাল শোডাউন করে জনসমাবেশে অংশগ্রহণ করেন।  

 

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত জনসমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার  নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে স্বতঃস্ফূর্তভাবে জনসমাবেশে অংশগ্রহণ করেন। 


এ সময় উপস্থিত ছিলেন একরামুল করিম মামুন, এম এ আকবর, আব্বাস উদ্দীন বাবুল, আল-আমিন সিদ্দিক আগুন, আলাউদ্দিন বারী, নাদিম হাসান মিঠু, গিয়াসউদ্দীন লাবলু, বোরহান বেপারী, জাহাঙ্গীর আলম, শাজাহান আলী, জাহেদ তালুকদার সেলিম, সালেহ আহমেদ স্বপন, এস. কে সাহিন, মীর মকবুল হোসেন বাবলু, ওমর ফারুক নাঈম, মোবারক হোসেন, দিদার হোসেন, আনোয়ার হোসেন, মাহামুদ মেম্বার, আবু তাহের আজাদ, রাসেদুল মিল্কী, আবু তাহের মোল্লা, মোকলেসুর রহমান, কাজী আমিরুল ইসলাম ও মান্নান মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন