জনসমাবেশে মান্নানের নেতৃত্বে সোনারগাঁ বিএনপির বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৯:২৭ পিএম
খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিশাল শোডাউন করে জনসমাবেশে অংশগ্রহণ করেছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত জনসমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
এ সময় আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।


