জনসমাবেশে শাহীন-রিফাতের নেতৃত্বে কৃষকদলের চমকপ্রদ শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ পিএম
খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহীন এবং সদস্য সচিব মো. কায়সার রিফাতের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতাকর্মীরা বিশাল শোডাউন করে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত জনসমাবেশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহীন এবং সদস্য সচিব মো. কায়সার রিফাতের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে স্বতঃস্ফূর্তভাবে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহীন এবং সদস্য সচিব মো. কায়সার রিফাতের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের উপজেলা থানা ওয়ার্ড সকল ইউনিটের নেতৃবৃন্দ।


