জনসমাবেশে রানা-বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবকদলের তাঁক লাগানো শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১১:৩৮ পিএম
খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বিশাল শোডাউন করে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত জনসমাবেশে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে স্বতঃস্ফূর্তভাবে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় শাখাওয়াত ইসলাম রানা এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা ভিপি নজরুল ইসলাম, হামিদুর রহমান সুমন,জাকির হোসেন, রিপন সরকার, রেদওয়ান হোসেন পাপ্পু,শাহ্ আলম মাষ্টার, মোশাররফ হোসেন মোশু, রুবেল কিবরিয়া, বদরুল আলম শ্যামল, আক্তার হোসেন, নুরুজ্জামান, ইকবাল হোসেন, রাজা মিয়া, লুৎফর রহমান রাসেল, মো. পনির, সজল, সাজন, আকিব কায়সার, কাজী সাদ্দাম, জাহিদ, আলীনুর, ফজলে রাব্বী, শাহীন আহমেদ, মাহাদী হাসান মিঠুন, শাকিল, বাচ্চু বাদশা, পাপ্পু, সাইফুল ইসলাম, মাসুম, উজ্জ্বল, প্রিন্স জুয়েল, বাবুল, রুহুল আমিন, সায়েম রিংকু, সাইফুল মিঠু, আমিনুল, শিপলু, জামাল হোসেন, গোলাম মোস্তফা, সজন, সোহেল রানা,শ্যামল, রহমান, টিলটু, জুয়েল নান্টুসহ মহানগর স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


