Logo
Logo
×

রাজনীতি

গডফাদাররা যেভাবে কথা বলে তাতে ভয় পাবেন না: এড. টিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০২:৪৫ পিএম

গডফাদাররা যেভাবে কথা বলে তাতে ভয় পাবেন না: এড. টিপু
Swapno


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র হরণ, সংবাদপত্রের স্বাধীনতা, ভোটের অধিকার এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছে। পাশাপাশি সিন্ডিকেট করে দ্রব্য মূল্যর দাম এতো বাড়িয়েছে যে, এখন সাধারণ মানুষের নাগালের বাহিরে।

 

 

তাই আমাদের রাজনীতির অভিবাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ডাক দিয়েছে, ২৭ দফা রাষ্ট্রীয় মেরামত ও ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কারের যে দাবি দিয়েছে। সেই দাবির প্রতি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদ লিফলেট বিতরণ কর্মসূচি করেছেন।

 

 

গতকাল শনিবার (২১ অক্টোবর) সকালে নগরীর মিশনপাড়া এলাকায়, নারায়ণগঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদ উদ্যোগে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও আইনের শাসন পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতৃত্বে চলমান ‘১ দফা’র আন্দোলনে সক্রিয়ভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি তিনি এসব কথা বলেন।
 

 


টিপু বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সব সময় সক্রিয় ভাবে রাজ পথে থাকবো। মা ও মাটির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় নিঃশর্ত মুক্তির দাবি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবি জানাচ্ছি।

 

 

পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে, দেশের এনে তার রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। আগামী ২৮ অক্টোবর রাজধানীতে তারেক রহমানের ডাকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে, এবং আগামী দিনে যে কর্মসূচি দিবে সেটা বাস্তবায়ন করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।
 

 


তিনি আরও বলেন, রাজনৈতিক ভাবে অনেক গডফাদাররা যেভাবে কথা বলে, আপনারা তাদের কথায় ভয় পাবেন না। তারা অতিতে অপর্কমের জন্য দেশ ছেড়ে পালিয়েছে, ভবিষ্যতেও পালাবে, আওয়ামী লীগ সরকারের পতন হবে এবং শেখ হাসিনা পদত্যাগ করবে।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন