Logo
Logo
×

রাজনীতি

আগামী দ্বাদশ নিবার্চন নিয়ে নীরব পারভীন ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৫৯ পিএম

আগামী দ্বাদশ নিবার্চন নিয়ে নীরব পারভীন ওসমান
Swapno

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মত করে নারায়ণগঞ্জে সকল রাজনীর্তিক দলগুলো নানা কর্মসূচি পালন করে আসছে। এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ এর ও জাতীয়বাদী দল বিএনপি রাজপথ অনেকটা দখল করে একের পর এক সভা-সমাবেশ করছে।

 

 

২০১৮ সালে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নারায়ণগঞ্জ-৫ আসনে অনেকটা আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টি থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত একেএম নাসিম ওসমানে এর স্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়ার সদস্য পারভীন ওসমান। তবে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনের অনেকটা নিরব ভুমিকা পালন করতে দেখা যাচ্ছে তাকে।

 


আগামী নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান শহরে দুইনং রেল গেইট এলাকায় বিশাল সমাবেশ করেন তার উত্তরে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাইনবোর্ড পাসপোট অফিসের সামনেও সমাবেশ করেন। তার পর থেকেই নানা কর্মসূচির মাধম্যে নেতাকর্মীদের অকেটা চাঙা করে তুলেছেন আওয়ামীলীগ ও বিএনপি। এ দিক থেকে পিছিয়ে রয়েছে নারায়ণগঞ্জ

 

 

জেলা ও মহানগর জাতীয় পাটির নেতাকর্মীরা। আগামী নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন ধরনের মন্তব্য করেনি পারভীন ওসমান। সাধারণ নেতাকর্মীদের মর্ধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। গত একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে চেয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান। তবে সংরক্ষিত নারী আসন

 

 

নির্বাচন করার কথা থাকলেও তার আপন দেবর নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের কারনে তিনি এমপি হতে পারেনি। তা নিয়ে নিবার্চনের আগে থেকেই তাদের প্রকাশে নানা ধরনের বক্তব্য দিতে দেখা যায়। যা নিয়ে খুব আলোচনায় ছিলেন পারভীন ওসমান ও এমপি সেলিম ওসমান। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন প্রযন্ত নিরভ ভুমিকার রয়েছেন পারভীন ওসমান।

 

 

তবে আগামী নিবার্চন নিয়ে ভিবিন্ন স্থানে সেলিম ওসমান নানা ধরনের বক্তব্য দিতে শুরু করছেন তিনি বলেন আমি মারা যাবার আগ প্রযন্ত সদর ও বন্দর বাসীর পাশে থাকতে চাই। আমি আপনাদের মাঝে এখনো যেমন আছি তেমনি করে আগামী নিবার্চনের এমপি হয়ে আপনারা পাশে থাকতে চাই।    এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন