Logo
Logo
×

রাজনীতি

শফিক ও মাসুদের গ্রেফতারে মহানগর যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম

শফিক ও মাসুদের গ্রেফতারে মহানগর যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ
Swapno

 

মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি পদপ্র্রার্থী শফিকুল ইসলাম সফিক ও বন্দর থানা যুবদল নেতা মো. মাসুদ রানার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে তারা এই নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

বিবৃতিতে তারা বলেন, সরকারের পতন ঘনিয়ে আসছে। তাই নিজেদের পতন ঠেকানোর জন্য সরকারের পুলিশ বাহিনী এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের পথ বেঁচে নিয়েছে। তারা আরও বলেন, যতই গ্রেফতার করুক না কেন আমাদের আন্দোলন থামিয়ে রাখতে পারবে না। আমরা এই গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অতিদ্রুত তাদের মুক্তির দাবি করছি। অন্যথায় যুবদলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন