শফিকের গ্রেফতারে যুবদল নেতা শহিদুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পিএম
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকসহ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী শহিদুল ইসলাম। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে শহিদুল এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ ছিল , সরকারের পতন ঘনিয়ে আসছে। তাই নিজেদের পতন ঠেকানোর জন্য সরকারের পুলিশ বাহিনী এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের পথ বেঁচে নিয়েছে। যতই গ্রেফতার করুক না কেন আমাদের আন্দোলন থামিয়ে রাখতে পারবে না। আমরা এই গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অতিদ্রুত তাদের মুক্তির দাবি করছি। অন্যথায় যুবদলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।


