কোকো স্মৃতি সংসদকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক না:গঞ্জের শাহিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৮:৩০ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বন্দর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহিন আহম্মেদ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদকেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করেন- শাহিন আহম্মেদশুভেচ্ছা নিবেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ও নির্বাহী কমিটিরসিদ্ধান্ত মোতাবেক আপনাকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভূক্ত করা হল। আপনার সক্রিয় অংশ গ্রহণ আগামী দিনে সংগঠনের কর্মকান্ডকে গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনার সর্বাত্মক সাফল্য কামনাকরছি।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শাহিদ আহম্মেদ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং আগামী দিনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আশা ব্যক্ত করেন।


