Logo
Logo
×

রাজনীতি

গণগ্রেপ্তার করে মহাসমাবেশের জনস্রোত ঠেকানো যাবেনা: রুহুল আমিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৮:৩১ পিএম

গণগ্রেপ্তার করে মহাসমাবেশের জনস্রোত ঠেকানো যাবেনা: রুহুল আমিন
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন শিকদার ২৮শে অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে নেতাকর্মীদের গণ গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমে বলেছেন, ২৮শে অক্টোবর ঢাকার মহাসমাবেশ শুধু বিএনপির না, এই সমাবেশে বাংলাদেশের ১৮ কোটি মানুষের। ১২ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ায় জন্য ঢাকার মহাসমাবেশে মানুষ দলে দলে যোগদান করবেন। গ্রেফতার ও বাঁধা দিয়ে জনস্রোত ঠেকানো যাবেনা।


তিনি আরও বলেন, গতরাত থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অর্ধশত নেতাকর্মীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বিশেষ করে আজ দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট থেকে ২ জন সিনিয়র আইনজীবীকে তাদের চেম্বার থেকে ও কোর্টে হাজিরা দিতে এসে কোর্ট চত্বর থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এই রাতের ভোটের সরকার তাদের আজ্ঞাবাহ পুলিশ বাহিনীকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য বাড়ি বাড়ি হানা দিচ্ছে ও গ্রেফতার করছে। হামলা মামলা গ্রেফতার করে এই রাতের ভোটের সরকারের শেষ রক্ষা হবেনা। অচিরেই এই তাবেদার সরকারের বিদায় নিতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন