Logo
Logo
×

রাজনীতি

কমিটি ছাড়াই বিএনপির আন্দোলন প্রতিরোধের পরিকল্পনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম

কমিটি ছাড়াই বিএনপির আন্দোলন প্রতিরোধের পরিকল্পনা
Swapno

 

# ২৮ অক্টোবর ও ৪ নভেম্বর নিয়ে কেন্দ্রের ভাবনা
# ভেস্তে যাচ্ছে ওবায়দুল কাদের বরাবর শামীমের কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ বর্তমান কমিটির বয়স প্রায় বছর পেরিয়েছে। বছর অতিক্রম হলেও ঘোষিত দুই সদস্য বিশিষ্ট কমিটিতেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে জেলা আওয়ামীলীগ। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো শহীদ বাদলের মধ্যে সীমাবদ্ধ থেকে জেলা আওয়ামীলীগের ঢিলেঢালা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

কিন্তু কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়হীনতার অভাব একে একে তিনটি কমিটি কেন্দ্রে জমা পড়েছে ইতিমধ্যে। যার কারণে দীর্ঘদিন ধরেই আটকে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি। তবে সম্প্রতি কাঁচপুরের শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বক্তব্য রাখতে গিয়ে ওবায়দুল কাদেরের বরাবর জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করার আবেদন করেন।

 

যার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের কমিটি পূর্ণ করার জন্য আশ্বস্ত করেন। তার আশ্বস্তের পর পরই জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভাকে ঘিরে কমিটি পূর্ণ হওয়ার চাঞ্চল্য সৃষ্টি হয়। কারণ তৃণমূলের প্রত্যাশা ছিল বর্ধিত সভা থেকে একটি সিদ্ধান্ত আসবে। কিন্তু বর্ধিত সভায় ২৮ অক্টোবরের সমাবেশ ও ৪ নভেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়েই শুধু কেন্দ্রীয় ও জেলার নেতারা আলোচনা করেন জেলা আওয়ামীলীগের কমিটি গঠনের বিষয়ে কোন রকম আলোচনা করেনি।

 

দলীয় সূত্র বলছে, আগামী ২৮ অক্টোবর বায়তুল মোকাররম দক্ষিণ গেট আয়োজিত সমাবেশকে নিয়ে ভাবছে দলের নীতি নির্ধারকরা। এছাড়া ৪ নভেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে মূলত বর্ধিত সভা আয়োজন করা হয়। এরপরই জাতীয় নির্বাচনের তফসিল এই মুহুর্তে দলের নীতি নির্ধারকরা কোন কমিটি সাংগঠনিক বিষয় বস্তু নিয়ে ভাবার সময় পাচ্ছে না।

 

কিন্তু ১৩ অক্টোবর কাঁচপুরের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওবায়দুল কাদেরের কাছে নারায়ণগঞ্জের বিভিন্ন কমিটি গুলো দেয়ার অনুরোধ জানান। তারই পরিপ্রেক্ষিতে মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে কমিটি গুলো দ্রুত দেয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। কিন্তু ১৯ অক্টোবর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের আগমন নিয়ে জেলার নেতারা উচ্ছ্বাসিত ছিলেন।

 

কারণ বর্ধিত সভায় তার আগমনেই জেলা আওয়ামীলীগের পূর্ণ কমিটি হবার সম্ভাবনাময় স্পষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু এই বর্ধিত সভায় শুধু ২৮ অক্টোবরের সমাবেশ ও ৪ নভেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশকে নিয়েই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আলোচনা করেন। বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ বা নির্বাচনের পূর্বে কমিটি পূর্ণ করার মত কোন রকম বার্তা দেননি সাংগঠনিক সম্পাদক।

 

বর্ধিত সভার পর অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে নির্বাচনের পূর্বে কোন ক্রমেই জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ হচ্ছে না। কারণ নভেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তফসিলের পরবর্তী সময় নির্বাচন নিয়ে ভাবনা এবং বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রাম ঠেকাতে ব্যস্ততা আওয়ামীলীগের। এরমধ্যে কোন ক্রমইে জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণ হওয়ার সুযোগ দেখছে জেলার তৃণমূলের নেতৃবৃন্দ।

 

পাশাপাশি ১৩ অক্টোবর কাঁচপুরের সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান ওবায়দুল কাদেরের কাছে নারায়ণগঞ্জের কমিটি দেয়ার অনুরোধও বেস্তে যাচ্ছে। এতে করে স্পষ্ট হয়েছে যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের বৈতরনী জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের দ্বারাই পার হচ্ছে জেলা আওয়ামীলীগে পূর্ণ নেতৃত্ব ফিরছে না। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন