আড়াইহাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভীনের বাড়ীতে পুলিশের তল্লা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পিএম
নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের বাড়ীতে আড়াইহাজার থানা পুলিশ তল্লাশী করেছে।
সোমবার (২৩ অক্টোবর) রাত ২ঘটিকায় আড়াইহাজার থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী জানা যায়, রাত ২টার দিকে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও তার স্বামী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনুকে গ্রেফতারের উদেশ্যে পুলিশ অভিযান চালায়। কিন্তু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু মহামান্য হাইকোর্টের নির্দেশে পুলিশ পটেকশনে আছেন। তারপরও আমাদের বাড়িতে পুলিশ গ্রেফতারের উদ্যেশ্যে তল্লাশী চালায়।


