Logo
Logo
×

রাজনীতি

মহানগর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০২:০৮ পিএম

মহানগর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা
Swapno


নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন।

 

 

গতকাল সোমবার ( ২৩ অক্টোবর ) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় এই সভার আয়োজন করা হয়। পরিচিতি সভা শেষে আগামী ২৮ অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশকে সফল করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন নেতৃবৃন্দরা।

 

 

এসময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা'র সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু'র সঞ্চালনায় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন